Panchayat Election 2023: ভোটে বিপুল সন্ত্রাসের অভিযোগ! শুভেন্দুর ৩৫৫ বা ৩৫৬ ধারার দাবিতে 'আশ্বাস' নাড্ডার
দিল্লি কী ভাবল তাতে তার কিছু যায় আসে না। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) হিংসায় রাজ্য নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুমকি দেওয়ার পর দলের দিল্লি নেতৃত্বের প্রতি উষ্মা প্রকাশ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই তড়িঘরি শুভেন্দু অধিকারীকে ফোন করে কথা বললেন দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা।
বিডেপি সভাপতি জেপি নাড্ডা বাংলায় পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের পশ্চিমবঙ্গের ইনচার্জ মঙ্গল পাণ্ডের সঙ্গে কথা বলেন। সেই সময় তিনি আশ্বাস দিয়ে বলেছেন, বিজেপি গণতন্ত্রের এই মৃত্যু ঘটতে দেবে না। গণতান্ত্রিক উপায়ে এই লড়াইকে একটি নির্ধারক পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনার হিসেবে (Panchayat Election 2023) রাজীব সিনহা নিয়োগ করে রাজ্যপাল সব থেকে বড় ভুল করেছেন। সেই সময়ের নিরিখে (বেলা তিনটে) শুভেন্দু অধিকারী বলেন, ১৫ জনের বেশি মানুষ মারা গিয়েছে। তিনি আরও বলেন, কেন্দ্রের উচিত ৩৫৫ কিংবা ৩৫৬ ধারা প্রয়োগ করে হস্তক্ষেপ করা।
BJP president JP Nadda speaks to West Bengal LoP Suvendu Adhikari and BJP West Bengal in-charge Mangal Pandey on panchayat poll violence, he said that “BJP will not let this death of democracy happen and we will take this fight to a decisive level in a democratic way”
— ANI (@ANI) July 8, 2023
(File pic) pic.twitter.com/linNNL6q5m
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেন, এটা একটা নির্বাচন নয়, একটা জঙ্গলরাজ। তিনি বলেন, ১৯৪২ সালে স্বাধীনতা সংগ্রামীরা অই ভূমিতে ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো পুলিশের সঙ্গে যোগসাজসে এই ভূমিকে অশান্ত করছেন।
#WATCH | Nandigram,WB: "...The governor made the biggest mistake by appointing Rajiva Sinja...It is 3 pm & over 15 people have died, they were killed by TMC goons...Centre should intervene with either Article 355 or 356...we want action from custodian of constitution...": West… pic.twitter.com/T07YhUsea3
— ANI (@ANI) July 8, 2023
তিনি বলেন, কেন্দ্রীয় সরকারকে এব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, এটা তাঁর দাবি। শুভেন্দু অধিকারী বলেন যদি রাষ্ট্রপতি শাসন জারি করা নাও যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী থাকতে দিন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই তাঁকে সরানো হবে। কিন্তু তার আগে রাজ্যে ৩৫৫ ধারা প্রয়োগের দাবি তিনি করেছেন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য।
Nandigram, WB: "...This is not an election...It's a 'jungle raj...the freedom fighters in 1942 declared India free on this land and today this land is in turmoil because of Mamata Banerjee & his nephew with the connivance of West Bengal Police...Central government should take the… pic.twitter.com/iiZ2aPGWfm
— ANI (@ANI) July 8, 2023
শুভেন্দু অধিকারী বলেন, দুটো রাস্তা খোলা রয়েছে। জনগণের অভ্যুত্থানের জন্য চলো কালীঘাট। ইটগুলো খুলতে (Panchayat Election 2023)। গুলি করুক পুলিশ। প্রথম ১০-২০ জন মরবেন, তিনিও তাঁদের মধ্যে থাকতে রাজি। তবে তারপর ১০ বাংলার ১০ কোটি মানুষ বেঁচে যাবেন। আরেকটা পথ ৩৫৫ ও ৩৫৬ ধারা জারি করে ভোট করানো।












Click it and Unblock the Notifications