Panchayat Election 2023: বিজেপি প্রার্থী ও কর্মীরা প্রহৃত-বাড়ি ভাঙচুর, থানায় শুভেন্দু-পথে অগ্নিমিত্রা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় যোগ দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসের এই চাপের কাছে নতি স্বীকার না করা বিজেপি কর্মীকে মারধর ও বাড়িঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠল তৃণমূলে বিরুদ্ধে। আক্রান্ত কর্মীকে নিয়ে সটান থানায় হাজির হলেন শুভেন্দু অধিকারী।

বাঁকুড়ার ওই ঘটনার পাশাপাশি বর্ধমানের দুর্গাপুরে বিজেপির দুই প্রার্থীকে হুমকি ও মারধরের অভিযোগে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। দুর্গাপুরের ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়া এলাকা এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুভেন্দুর সভায় যাওয়ায় ৫ কর্মীকে মার

ওইদিন রাতে প্রহৃত পাঁচ বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে গঙ্গাজলঘাটি থানায় হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিককে ওই ঘটনায় যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামী দিনে থানার সামনে অবস্থান কর্মসূচি ও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

'আহত' বিজেপি কর্মী পবিত্র মণ্ডল বলেন, গঙ্গাজলঘাটিতে শুভেন্দু অধিকারীর সভায় যোগ দিতে যাওয়ার আগে স্নান করতে গিয়েছিলাম। তখন মদ খেয়ে তৃণমূলের ১০-১২ জন দুষ্কৃতী সভায় যেতে বাধা দেয়। এমনকী তৃণমূল করার জন্য চাপ দিতে থাকে। কিন্তু তাঁদের কথা মানতে না চাইলে দুষ্কৃতীরা রড, লাঠি দিয়ে মারধরের পাশাপাশি বাড়ি-ঘর ভাঙচুর করে বলেও তিনি অভিযোগ করেন।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিল্লেশ্বর সিনহার দাবি, তৃণমূল বরাবর আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে, ইতিমধ্যে ১২০ জন বিজেপি কর্মী শহিদ হয়েছেন। এদিনও শুভেন্দু অধিকারীর সভায় যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের পর এই হিসাব হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

প্রতিবাদে নামলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল

এদিকে বর্ধমানের দুর্গাপুরে পঞ্চায়েত নির্বাচনের বিজেপি মনোনীত দুই প্রার্থীকে হুমকি ও মারধরের অভিযোগ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। প্রতিবাদে নামলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়া এলাকার প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থী সন্তোষ গুঁই ও টুম্পা সেনকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থীরা। পুলিশের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ না কারার অভিযোগ তুলে কাঁটাবেরিয়া এলাকায় বিক্ষোভ শুরু করে দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়ে দেন, যাঁরা তাদের প্রার্থীদের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে থানা ঘেরাও করেও আন্দোলনে নামবেন। এলাকাজুড়ে মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+