Panchayat Election 2023: ঘোট আর ঘোটালার নায়িকা মমতা! আয়নার সামনে দাঁড়িয়ে দেখার আর্জি অধীরের

মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের জনসভা থেকে কংগ্রেস, সিপিএম ও বিজেপিকে একই বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছিলেন। বলেছিলেন, কংগ্রেস, সিপিএম ও বিজেপি বাংলায় পঞ্চায়েত ভোটে মহাঘোট তৈরি করেছে। আর তার পাল্টা অধীর চৌধুরী জানালেন, আপনি তো ঘোট আর ঘোটালার নায়িকা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পরামর্শ দিয়ে বলেন, একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন। তাহলেই বুঝবেন, বিজেপিকে কে নিয়ে এল বাংলায়। কে কার ভোট ভাঙছে, তা আগামীদিনে ইতিহাসে প্রমাণ হবে। কংগ্রেসের নামে গালাগালি দিয়ে কংগ্রেসের পা ধরতে আপনি বাধ্য হচ্ছেন। এটা মাথায় রাখবেন।

Adhir Chowdhury

মমতাকে নিশানা করে তিনি বলেন, দিদি আপনি ঘোট এবং ঘোটালার নায়িকা। আপনার মুখে এসব কথা মানায় না। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, বাংলায় বিজেপিকে কে নিয়ে এল, কে বাংলায় বিজেপিকে এত শক্তিশালী করল, কে অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী ছিল?

অধীর চৌধুরী আরো প্রশ্ন ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তিনি বলেন, কে গুজরাতে ভয়াবহ দাঙ্গার পর চুপ করে ছিল? কে বাংলায় বিজেপির সঙ্গে নির্বাচনী আঁতাত করল? আয়নার সামনে দাঁড়ালেই আপনি সব উত্তর পেয়ে যাবেন। এরপর অধীর বলেন, আপনি হলেন ঘোট আর ঘোটালার নায়িকা।

Adhir Chowdhury

অধীর বলেন, আপনি যদি বলেন, তৃণমূলে আর কাউকে চুরি করতে দেবেন না, তাহলে দলটাই উঠে যাবে। আর একথা আপনার মনে হল ১৫ বছর পরে। এতদিনে তো আপনার দলের নেতারা, খোকাবাবুরা লাইন লাগিয়ে দিয়েছে জেলে যাওয়ার। একথা যদি আগে বলতেন, তাহলে জেলে যাওয়ার লাইন লাগত না।

অধীর বলেন, স্বাভাবিকভাবেই আপনার মুখে ধর্মের কাহিনি মানায় না। এখন আবার আপনি পঞ্চায়েত নির্বাচনে মননোয়ন থেকে শুরু করে ভোট পর্যন্ত হিংসার বাতাবরণ তৈরি করছেন আপনার দলের নেতাদের দিয়ে। বিরোধীদের মনোনয়ন করতে দিচ্ছেন না। জোর করে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করছেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে বলেন, বাংলায় বাম, কংগ্রেস, বিজেপিক কোনো ঘোঁট-টোট হবে না। মহাঘোঁট ভেঙে লোকসভা মহাজোট গড়ে তুলবেন। আমরা জোট গড়েই বিজেপিকে হারাব। গণতান্ত্রিকভাবে বিজেপিকে বিদায় দেব জাতীয় রাজনীতি থেকে। এবার লোকসভা জিতে দিল্লিতে নতুন সরকার গড়ব আমরা। আর অধীর তাণর পাল্টা দিয়ে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোট আর ঘোটালার নায়িকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+