Panchayat Election 2023: মমতা ভার্চুয়াল মুখ্যমন্ত্রী, ভোট-সন্ত্রাস নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন অধীর

মমতা বন্দ্যোপাধ্যায়কে ভার্চুয়াল মুখ্যমন্ত্রী মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের সরকার এবং তৃণমূল দল এখন উভয়ই চলছে অন্য কারও অঙ্গুলিহেলনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর রাশ নেই কোনো কিছুতেই। সরকার ও দল উভয়ই তাঁর হাত থেকে বেরিয়ে গিয়েছে।

তাহলে কার হাতে এখন বাংলা? কার হাতে তৃণমূলের রাশ? তা খোলসা করে অদীকর চৌধুরী বলেন, দল ও সরকার উভয়ই এখন চালাচ্ছেন খোকাবাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথ্যায় এখন না আছে সরকার, না আছে দল। তিনি শুধু খোকাবাবুকে নিয়ে চিন্তা করছেন।

মমতা ভার্চুয়াল মুখ্যমন্ত্রী, ভোট-সন্ত্রাসে চ্যালেঞ্জ অধীরের

তিনি বলেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ হা তৃণমূল দল কারো মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় নেই। আছেন তাঁর খোকাবাবু। মমতা বন্দ্যোপাধ্যায় একজন ভার্চুয়াল মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। আর মুখ্যমন্ত্রী হচ্ছেন খোকাবাবু। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় না বাঁ আছে না ডান আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহর্তে বেকার।

তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার প্রয়োজন নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লড়াই করব। বামপন্থীদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবে কংগ্রে। অধীর বলেন, মমতা নিজে একজন অপরাধী, একজন চোর। তাঁর কাছে ধর্মের বাণী আমরা শুনতে চাই না।

মমতা ভার্চুয়াল মুখ্যমন্ত্রী, ভোট-সন্ত্রাসে চ্যালেঞ্জ অধীরের

অধীর বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন হোক শান্তিপূর্ণভাবে। এটাই আমরা চাই। পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক। যদি সেটা করতে পারেন, তাহলে আমরা বুঝব, আপনি শক্তিশালী। দিদি যদি শক্তিশালী হতেন, তাহলে সন্ত্রাস করতেন না। আমরা আপনাকে শক্তিশালী মনে করি না।

বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, আমরা আপনাকে শক্তিশালী মনে করি না। যদি শক্তিশালী হতেন, তাহলে মুর্শিদাবাদ জেলাতে এত সন্ত্রাস করতেন না। ফের বোমার বলি হয়েছেন একজন। বোমা আনতে গিয়ে মৃত্যু হয়েছে একজন দুষ্কৃতীর।

মমতা ভার্চুয়াল মুখ্যমন্ত্রী, ভোট-সন্ত্রাসে চ্যালেঞ্জ অধীরের

অধীর চৌধুরী বলেন, পঞ্চায়েত নির্বাচনে যাতে কেউ মনোনয়নপত্র না দিতে পারে তার জন্য সঙ্ঘবদ্ধ হয়েছিল মানুষ। সঙ্ঘবদ্ধ হয়ে মনোনয়নপত্র ফাইল করেছিল। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য একটি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হল। সেই সন্ত্রাসের শিকার হয়ে ১২ শতাংশ উপর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে।

তৃণমূল দল আতঙ্কিত। তারা ভয় পাচ্ছে। তাই পশ্চিমবঙ্গজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে মরিয়া চেষ্টা করে যাচ্ছে ক্ষমতায় থাকার। পুলিশ এলাকাতে তৃণমূল দলের হয়ে সন্ত্রস্ত করছে। কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কংগ্রেসের প্রার্থীকে আসামী করে দিচ্ছে। জামিন অযোগ্য ধারায় জড়িয়ে দেওয়া হচ্ছে। অধীর কটাক্ষ করেন তৃণমূলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+