মালদহে পঞ্চায়েত কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা তথা পঞ্চায়েতের উপপ্রধান
পঞ্চায়েত দপ্তরের সরকারি কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েতের উপপ্রধান। এরপরই বিডিওর কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত দপ্তরের সরকারি কর্মী। ঘটনাটি ঘটে মালদহ ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতে। এরপরই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার গ্রেফতার করে বিজেপির উপপ্রধান বিপ্লব মন্ডলকে।

অমৃতি গ্রাম পঞ্চায়েতের জিআরএস সজল মন্ডল অভিযোগ করেন ১০০ দিনের প্রকল্পে টাকা অনিয়ম করা হয়েছে। সেই ত্রূটি পূর্ণ বিলে জোর করে সই করার জন্য বহু দিন ধরে চাপ দিচ্ছিলেন উপপ্রধান বিপ্লব মন্ডল। এরপর তিনি সই করতে অস্বীকার করেন তারপরই তাঁকে মারধরও করে। আহত অবস্থায় তিনি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে ব্লক উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী। ঘটনার পেছনে শাসকদলের মদত রয়েছে বলে অভিযোগ করেছিলেন বিজেপির পরিচালিত উপপ্রধান বিপ্লব মণ্ডল। এই ঘটনায় দুই দলের মধ্যে অশান্তি বাড়তে থাকে। এবং ১০০ দিনের প্রকল্পের টাকা নিয়ে দীর্ঘদিন হিসেব না মেলায় শাসক দলের সরকারি কর্মীরা উপপ্রধানকে চাপ দিতে থাকে। প্রকল্পের টাকা অনিয়মের বিষয়টি অস্বীকার করেন উপপ্রধান বলে জানা গেছে। সরকারি কর্মীরা বলেন আমাদের উপর বিপ্লব বাবু চাপ দিয়ে সই করার চেষ্টা করত। এরপরই তিনি পাল্টা আমাদের মারধর করতে থাকে সই না করার জন্য।












Click it and Unblock the Notifications