মোদীকে লেখা চিঠিতে কাশ্মীরের কথা শরিফের, ভারত-পাক সম্পর্কে দিলেন শান্তির বার্তা
পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেহবাজ শরিফকে লেখা চিঠিতে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে জানিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত।
পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেহবাজ শরিফকে লেখা চিঠিতে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে জানিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত। তারপর পাল্টা চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

নবনিযুক্ত পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের চিঠিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো একটি চিঠির প্রতিক্রিয়া স্বরূপ এসেছিল। প্রতিবেশী দেশের ২৩তম প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন মোদী। নতুন প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁকে জানিয়েছিলেন, ভারত পাকিস্তানের সাথে গঠনমূলক সম্পর্ক চায়। পাক প্রধানমন্ত্রীর যে তাতে আপত্তি নেই, তিনিও যে শান্তিস্থাপনের পক্ষে, তা পাল্টা চিঠি দিয়ে জানিয়েছেন শেহবাজ।
শেহবাজ চিঠিতে অর্থপূর্ণ সম্পৃক্ততার কথা বলেছেন। তিনি লেখেন, আমরা বিশ্বাস করি যে, পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠুক। আমাদের জনগণ ও অঞ্চলের অগ্রগতি এবং আর্থ-সামাজিক উন্নতির জন্য দুদশের মধ্যে সম্পর্কের শীতলতা অপরিহার্য। জম্মু ও কাশ্মীরের মূল ইস্যু-সহ অর্থপূর্ণ সম্পৃক্ততা এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে মোদীর উদ্দেশে এই বার্তা দিয়েছেন।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন শেহবাজ শরিফকে তার অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছিলেন, ভারত সন্ত্রাসমুক্ত অঞ্চল এবং শান্তি ও স্থিতিশীলতা চায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য শেহবাজ শরিফকে অভিনন্দন। ভারত শান্তির পক্ষে, কারণ ভারত উন্নয়নে মনোনিবেশ করতে চায়। আমাদের জনগণের মঙ্গল ও সমৃদ্ধি নিশ্চিত করাই আমাদের লক্ষ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁর টুইটে কাশ্মীর সমস্যা উত্থাপন করার সময় প্রধানমন্ত্রী মোদিকে তাঁর অভিনন্দন ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি লেখেন, "অভিনন্দনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। পাকিস্তান ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায়। জম্মু ও কাশ্মীর-সহ অমীমাংসিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি অপরিহার্য। তিনি টুইট করেও এই বার্তা দেন।
পুলওয়ামা সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় বায়ুসেনা বালাকোট এয়ার স্ট্রাইক করে পাল্টা দেয়। ২০১৯ সালে পাকিস্তানের বালাকোটে পাকিস্তান সন্ত্রাসী লঞ্চপ্যাডে বিমান হামলা চালানোর পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ ছিল। উল্লেখ্য, পুলওয়ামা সন্ত্রাসী হামলায় ৪০ জন সিআরপিএফ কর্মী প্রাণ হারান। তারপর জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে মোদী সরকার। ২০১৯-এর ৫ আগস্ট নরেন্দ্র মোদী সরকার ৩৭০ ধারা বাতিল করলে সম্পর্ক আরও খারাপ হয়।












Click it and Unblock the Notifications