প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল, পাশের হার ৯৭.৬৯%! সর্বোচ্চ প্রাপ্তি ৫০০-র মধ্যে ৪৯৯
প্রকাশিত হল ২০২১ (2021) -এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল (result)। করোনা পরিস্থিতির কারণে এবার উচ্চমাধ্যমিকের (higher secondary) কোনও পরীক্ষা নেওয়া না গেলেও, মাধ্যমিক এবং একাদশ শ্রেণিতে প্রাপ্ত নম্বরের আনুপাতিক হারের ভি
প্রকাশিত হল ২০২১ (2021) -এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল (result)। করোনা পরিস্থিতির কারণে এবার উচ্চমাধ্যমিকের (higher secondary) কোনও পরীক্ষা নেওয়া না গেলেও, মাধ্যমিক এবং একাদশ শ্রেণিতে প্রাপ্ত নম্বরের আনুপাতিক হারের ভিত্তিতে এই ফলাফল তৈরি করা হয়েছে। এবার পাশের হার ৯৭.৬৯%। সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯। এক থেকে দশের মধ্যে রয়েছেন ৮৬ জন।

এবার ছেলেদের পাশের হার ৯৭.৭০, মেয়েদেরও প্রায় একই। সংখ্যালঘুদের মধ্যে পাশের হার ৯৭.৪০ শতাংশ। এবার পরীক্ষার্থী ছিল ৮১৯২০২ জন। যদিও করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নিতে পারেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফল প্রকাশ করতে গিয়ে ৪০:৬০ ফর্মুলা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ নির্দিষ্ট করা হয়েছে ২০১৯-এর মাধ্যমিকে পাওয়া চারটি বিষয়ের ওপরে। আর ৬০ শতাংশ নির্দিষ্ট করা হয়েছে ২০২০-তে একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিকাল এবং প্রোজেক্টে পাওয়া নম্বরের ওপরে। বিজ্ঞান, বিণিজ্য এবং কলা বিভাগে পাশের হার যথাক্রমে ৯৯.২৮ শতাংশ, ৯৯.৮০ শতাংশ এবং ৯৭.৩৯ শতাংশ।
প্রথম বিভাগে পাশ করেছে ৩১৯৩২৭ জন। গতবার ৯০ থেকে ১০০-এর মধ্যে ছিল ৩০২২০ জন কিন্তু এবার ৯০১৩ জন। ৮০ থেকে ৮৯ শতাংশের মধ্যে গতবার ছিল ৮৪৭৪৬ জন, এবার সেখানে ৪৯৩৭০ জন। ৭০-৭৯ শতাংশের মধ্যে গতবার ছিলেন ৯৬৮২৫ জন, এবার ৯৫৭৫৮ জন। ৬০-৬৯ শতাংশের মধ্যে গতবার ছিলেন ১১০২৬৫ জন, এবার ১৬৫১৮৬ জন।












Click it and Unblock the Notifications