কৃষিবিলের সমর্থনে নন্দীগ্রমে সিপিএম-তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ২০০ পরিবারের

কৃষিবিলের সমর্থনে নন্দীগ্রমে সিপিএম-তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ২০০ পরিবারের

কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে রবিবার নন্দীগ্রমে সিপিএম এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় ২০০টি কৃষক পরিবার। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ এলাকার সুবদী গ্রামের ১৫০ নম্বর বুথের এই কৃষক পরিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করেছেন।

কৃষিবিলের সমর্থনে নন্দীগ্রমে সিপিএম-তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ২০০ পরিবারের

নন্দীগ্রামে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় সিপিএম ও তৃণমূল ছেড়ে ধারাবাহিকভাবে বিজেপিতে যোগদানের ঘটনা ঘটছে। এমনকী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনও দল বেঁধে বিজিপিতে আসছেন। এদিন দলে আগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি প্রলয় পাল। উপস্থিত ছিলেন, মণ্ডল সভাপতি অরুপ জানা, মণ্ডল সহসভাপতি দিলীপ পাল, মণ্ডল সম্পাদক স্বরুপ দাস প্রমুখ।

এদিন বিজেপি যোগ দানকারীরা কেন্দ্রের কৃষি বিলের সমর্থন করেন। এবং আগামীদিন কৃষকদের স্বার্থে আরও সুবিধা দিক সরকার এই আর্জি জানান। তাদের বক্তব্য, কৃষকরাই সারাজীবন বঞ্চিত। তাদের কথা কেউ ভাবে নি। অবশ্য তারাই দুবেলা দুমুঠো অন্ন তুলে দেন মানুষের মুখে

এদিন বিজেপি তরফে জানানো হয়, নন্দীগ্রামের মানুষ চান একুশের ভোটে বিজিপিকে জয়ী হয়ে রাজ্যে ক্ষমতায় এসে মানুষের প্রকৃত কাজ করুক। নন্দীগ্রাম থেকেও বিজেপির প্রতিনিধি নবান্নে যাক। মানুষের এই আস্থায় এইধরণের যোগদান পর্ব চলছে। এদিন প্রায় ২০০ কৃষক পরিবার নন্দীগ্রামে বিজেপিতে যোগদান করেছেন। একুশের ভোট যতই এগিয়ে আসবে এই যোগদানের মাত্রা আরো বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+