মোহভঙ্গ তৃণমূলে! শুভেন্দুর কপালে চিন্তার ভাঁজ বাড়ল, দল ছাড়ার হিড়িক অধীর-গড়ে

লোকসভা যত এগিয়ে আসছে, ততই নিজের গড়ে শক্তি বাড়াচ্ছেন মুর্শিদাবাদের ‘রবিনহুড’ অধীর চৌধুরী। শুভেন্দু অধিকারীর চিন্তা বাড়িয়ে তৃণমূল ছেড়ে কয়েক হাজার কর্মী সমর্থক যোগ দিলেন কংগ্রেসে।

লোকসভা যত এগিয়ে আসছে, ততই নিজের গড়ে শক্তি বাড়াচ্ছেন মুর্শিদাবাদের 'রবিনহুড' অধীর চৌধুরী। শুভেন্দু অধিকারীর চিন্তা বাড়িয়ে তৃণমূল ছেড়ে কয়েক হাজার কর্মী সমর্থক যোগ দিলেন কংগ্রেসে। রাজ্যে যখন তৃণমূলে যোগদানের পালা চলছে, তখন মুর্শিদাবাদের উলট পুরান ঘটিয়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সদ্য অপসারিত অধীর চৌধুরী।

প্রত্যাঘাত অধীরের

প্রত্যাঘাত অধীরের

বহরমপুরে অধীর চৌধুরীকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেইমতো তিনি ঘুঁটি সাজিয়েছেন মুর্শিদাবাদে। আগেই তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী কংগ্রসের কোমর ভেঙে দিয়েছিলেন অধীর-গড়ে। কিন্তু তা যে যথার্থ নয়, এখন অনেক লড়াই বাকি আছে, তা বোঝালেন অধীর চৌধুরী।

কংগ্রেসের পালে হাওয়া

কংগ্রেসের পালে হাওয়া

অধীর চৌধুরী রাজ্যের দায়িত্ব ছেড়ে মুর্শিদাবাদমুখী হতেই ফের কংগ্রেসের পালে হাওয়া বইতে শুরু করেছে। শাসকদল ছেড়ে কর্মীরা ফিরছেন অধীর-শিবিরে। প্রায় সমস্ত ব্লকেই দলবদলের পালা চলছে। রবিবার দুপুরে তেমনই জেলা কংগ্রেস কার্যালয়ে অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে য়োগদান করলেন হাজারের বেশি কর্মী।

তৃণমূল ছেড়ে ঘরে ফেরা

তৃণমূল ছেড়ে ঘরে ফেরা

অধীর চৌধুরী জানান, তৃণমূল ছেড়ে ঘরে ফিরে এসেছে বেলডাঙা এসআরএফ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা, রানিনগর দু-নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, পঞ্চায়েত প্রধান, মালিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, পঞ্চায়েত সদস্য-সহ হাজারেরও বেশি কর্মী।

দল ভেঙে কটাক্ষ

দল ভেঙে কটাক্ষ

অধীর বলেন, বুয়া-বাবুয়া এখন স্বপ্ন দেখছেন একযোগে দেশ ও রাজ্য চালানোর। সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়েই রয়ে যাবে। বুয়ার দেশ চালানোও হবে না, আর বাবুয়ার রাজ্য চালানোও হবে না। তিনি ব্রিগেডকে তৃণমূলের পিকনিক বলে কটাক্ষ করেন। মমতাকে বলেন, আগে তিনি ছিলেন মা-মাটি-মানুষের নেত্রী, এখন তিনি লুঠরাজের নেত্রী।

রিভার্স সুইং কাজ করছে

রিভার্স সুইং কাজ করছে

অধীর বলেন, রিভার্স সুইং কাজ করতে শুরু করে দিয়েছে। তা ব্রিগেড করে বা প্রশাসন দিয়ে থামানো যাবে না। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসতে শুরু করেছেন নেতা-কর্মী-সমর্থকরা। এই প্রবণতা স্বতঃস্ফূর্ত, তা রোধ করার সাধ্যি নেই কারও। যত লোকসভা এগিয়ে আসবে, ততই ছবি স্পষ্ট হয়ে যাবে।

পদ্মার ভাঙন লেগেছে

পদ্মার ভাঙন লেগেছে

তৃণমূলের ভাঙনকে তিনি পদ্মার ভাঙনের সঙ্গে তুলনা করে বলেন, মুর্শিদাবাদ জেলায় তৃণমূলে কেউ থাকবে না। মানুষের মোহভঙ্গ হয়েছে। এবার পদ্মার ভাঙনের রূপ নেবে অচিরেই। আর তৃণমূলে কেউ থাকবে না। থাকবে শুধু কয়েকটা চোর আর লুটেরা। এই জেলায় তৃণমূল তছনছ হয়ে যাবে। এই জেলায় একটা আসনও তৃণমূল কংগ্রেস পাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+