বিজেপিতে বড় ভাঙন, এনআরসি আতঙ্কে দলে দলে হিড়িক তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার

নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাস হয়েছে। তারপর আরও বেড়েছে এনআরসি আতঙ্ক। এনআরসি লাগু করলে দেশ ছাড়া হতে হবে- এই আতঙ্কে বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন পাঁচ শতাধিক কর্মী।

নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাস হয়েছে। তারপর আরও বেড়েছে এনআরসি আতঙ্ক। এনআরসি লাগু করলে দেশ ছাড়া হতে হবে- এই আতঙ্কে বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পাঁচ শতাধিক কর্মী। পূর্ব বর্ধমানের জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খানের হাত ধরে তাঁরা তৃণমূলে যোগদান করেন।

এনআরসি আতঙ্কে বিজেপি শিবিরে ভাঙন

এনআরসি আতঙ্কে বিজেপি শিবিরে ভাঙন

এনআরসি আতঙ্কে বিজেপি শিবিরে ভাঙন লেগেই রয়েছে। সাধারণ মানুষ দেশ ছাড়ার আতঙ্কে ভুগছেন। সারা দেশেই এনআরসি লাগু করার হুঙ্কার ছেড়ে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিশেষ করে বাংলায় এনআরসি চালু করতে বদ্ধপরিকর বিজেপি, এই বার্তা পৌঁছে গিয়েছে সর্বত্রই। আর মানুষ আতঙ্কে ভুগতে শুরু করেছেন।

এনআরসি বিরোধী প্রচারে বিজেপি ভাঙতে সফল

এনআরসি বিরোধী প্রচারে বিজেপি ভাঙতে সফল

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল প্রথম থেকেই বলে আসছে, রাজ্যে এনআরসি চালু করতে দেওয়া হবে না। এনআরসির বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়ে তিন উপনির্বাচনে জয়ও ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এখনও সিএবি ও এনআরসির বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল নেতারা। তার ফলস্বরূপ বিজেপিকে ভাঙতেও সফল হচ্ছে তাঁরা।

লোকসভা ভোটের পরই বিজেপির প্রতি মোহভঙ্গ

লোকসভা ভোটের পরই বিজেপির প্রতি মোহভঙ্গ

লোকসভা ভোটের পর থেকেই বিজেপির প্রতি মোহভঙ্গ হতে শুরু করে। লোকসভায় জেতার পর বিজেপি আরও এনআরসি ও সিএবি নিয়ে জোরদার প্রচার চালানো শুরু করে। এই আতঙ্কে জামালপুরের অনেকে অসুস্থ হয়ে পড়েন। আগুনে ঘি পড়ে সিএবি বিল পাস হওয়ায়। পাঁচ শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক তৃণমূলে যোগদান করেন বলে জানান মেহমুদ খান।

তৃণমূলে যোগদান বিজেপি ও সিপিএম ছেড়ে

তৃণমূলে যোগদান বিজেপি ও সিপিএম ছেড়ে

তৃণমূলে যোগদানকারীদের মধ্যে রয়েছে পাঁচড়া ও পাড়াতল গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপির বুথ প্রমুখ। তৃণমূলে যোগদান করেন বিজেপির বুথ প্রমুখ রামপদ মাণ্ডি, জয়ন্ত মালিক প্রমুখ। মেহমুদ খান বলেন, বিজেপি ছাড়াও সিপিএম ছেড়েও দলবল নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন জামালপুরের আড়াশুলের সিপিএম কার্যকর্তা বিজয় মাঝি। তাঁরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হন।

একমাত্র তৃণমূলই এনআরসির বিরুদ্ধে আন্দোলনে

একমাত্র তৃণমূলই এনআরসির বিরুদ্ধে আন্দোলনে

তৃণমূলে যোগদান করে বিজেপির বুথ প্রমুখ রামপদ মাণ্ডি, জয়ন্ত মালিক বলেন, এনআরসি লাগু করে বিজেপি এই দেশের বাসিন্দাদের দেশছাড়া করতে চাইছে। একমাত্র তৃণমূল কংগ্রেস এনআরসির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিজেপি সভাপতি সন্দীপ নন্দী বলেন, কিছু স্বার্থান্বেষী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+