বাংলায় কত শতাংশ ভোট পড়ল কোন আসনে, অন্য রাজ্যেরই বা কী চিত্র, একনজরে
বাংলায় বিধানসভার ভোটের তৃতীয় দফায় ভোট পড়ল ৭৭ শতাংশের উপর। আর অসমে তৃতীয় তথা শেষ দফায় ভোট পড়ল ৮২ শতাংশেরও বেশি। অন্য তিন রাজ্যের মধ্যে পুদুচেরিতে ৮১ শতাংশের বেশি ভোট পড়েছে।
বাংলায় বিধানসভার ভোটের তৃতীয় দফায় ভোট পড়ল ৭৭ শতাংশের উপর। আর অসমে তৃতীয় তথা শেষ দফায় ভোট পড়ল ৮২ শতাংশেরও বেশি। অন্য তিন রাজ্যের মধ্যে পুদুচেরিতে ৮১ শতাংশের বেশি ভোট পড়েছে। কেরালায় পড়েছে ৭০ শতাংশের বেশি। আর সবথেকে কম ভোট পড়েছে তামিলনাড়ুতে ৬৫ শতাংশের বেশি। যদিও এই পরিসংখ্যানের সঙ্গে যুক্ত হবে আরও কিছু ভোট।

বাংলা ছাড়া অন্য চার রাজ্যের ভোট শেষ। বাংলায় এখনও পাঁচ দফা ভোট বাকি। এবার বাংলার ভোট হবে মোট আট দফায়। অসমের ভোট হল তিন দফায়। বাকি তিন রাজ্যে ভোট এক দফাতেই শেষ। বাংলায় এদিন তিনটি জেলার মোট ৩১ আসনে ভোট ছিল। সবথেকে বেশি ৭৯.২৯ শতাংশ ভোট পড়েছে হুগলিতে। আর সবথেকে কম ৭৬.৭৪ শতাংশ ভোট পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। আর হাওড়ায় ৭৭.৯২ শতাংশ ভোট পড়েছে।
হুগলির মোট আটটি কেন্দ্রে ভোট ছিল। তার মধ্যে আরামবাগে ৭৯ শতাংশ, ধনেখালিতে ৭৯.২১ শতাংশ, গোঘাটে ৮৪.৭১ শতাংশ, হরিপালে ৭৫.৩৮ শতাংশ, জাঙ্গিপাড়ায় ৮০.২২ শতাংশ, খানাকুলে ৭৬ শতাংশ, পুরশুড়ায় ৮২ শতাংশ, তারকেশ্বরে ৭৮.৩৭ শতাংশ ভোট পড়েছে।
হাওড়ার মোট সাতটি কেন্দ্রে নির্বাচন হয় এদিন। তার মধ্যে আমতায় ৭৩.২৭ শতাংশ, বাগনানে ৮০.২৬ শতাংশ, জগৎবল্লভপুরে ৭৮.১৩ শতাংশ, শ্যামপুরে ৮০ শতাংশ, উদয়নারায়ণপুরে ৮০.২৫ শতাংশ, উলুবেড়িয়া দক্ষিণে ৮১ শতাংশ, উলুবেড়িয়া উত্তরে ৭২.৫৯ শতাংশ ভোট পড়েছে।
দক্ষিণ পরগণায় মোট ১৬টি কেন্দ্র ভোট হল। তার মধ্যে বারুইপুর পশ্চিমে ৭৫.৬০ শতাংশ, বারুইপুর পূর্বে ৭৩.২০ শতাংশ, বাসন্তীতে ৮০.২৬ শতাংশ, বিষ্ণুপুরে ৭৯ শতাংশ, ক্যানিং পশ্চিমে ৮০ শতাংশ, ক্যানিং পূর্বে ৭৯.৮৬ শতাংশ, ডায়মন্ড হারবারে ৭৫.১৭ শতাংশ, ফলতায় ৭৫.২১ শতাংশ, জয়নগরে ৭৬.৩০ শতাংশ, কুলপিতে ৭৬.৪১ শতাংশ, কুলতলি ৭৬.২৪ শতাংশ, মগরাহাট পশ্চিমে ৭৪.৮৪ শতাংশ, মগরাহাট পূর্বে ৭৪.২১ শতাংশ, মন্দিরবাজারে ৭৪.৮৭ শতাংশ, রায়দিঘি ৭৭.৬৩ শতাংশ, সাতগাছিয়ায় ৭৮ শতাংশ ভোট পড়েছে।












Click it and Unblock the Notifications