বিজেপির থাবা জ্যোতিপ্রিয়-গড়ে! পুরভোটের আগে তৃণমূলে ভাঙন ধরিয়ে উচ্ছ্বসিত দিলীপ ঘোষ

বিজেপির থাবা জ্যোতিপ্রিয়-গড়ে! পুরভোটের আগে তৃণমূলে ভাঙন ধরিয়ে উচ্ছ্বসিত দিলীপ

পুরসভা ভোটের মুখে খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের গড়ে তৃণমূলে ফের ভাঙন ধরে গেল। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়াতে তৃণমূলের ২০০ শতাধিক কর্মী বিজেপিতে যোগ দিলেন। সিএএর সমর্থনে এবং পশ্চিমবঙ্গের শাসকদলে গণতন্ত্রের অভাবের অভিযোগ তুলে তাঁরা বিজেপি পতাকা হাতে তুলে নেন।

তৃণমূলের দুই শতাধিককর্মী বিজেপিতে

তৃণমূলের দুই শতাধিককর্মী বিজেপিতে

রাজ্যের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড় হাবরায় পদ্ম শিবিরের তরফে সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সেই সভায় তৃণমূলের দুই শতাধিককর্মী বিজেপিতে যোগ দেন। রাজ্য বিজেপি প্রধান দিলীপ ঘোষ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

পুরসভা ভোটের আগে অক্সিজেন বিজেপির

পুরসভা ভোটের আগে অক্সিজেন বিজেপির

এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী বলেন, বেশিরভাগ দলত্যাগীরা হাবড়া এবং অশোকনগরে থাকেন। জ্যোতিপ্রিয় মল্লিকের খাসতালুকে এই ভাঙন ধরিয়ে বিজেপি পুরসভা ভোটের আগে অক্সিজেন ফিরে পেল। এই জেলায় ছ'টি পুরসভা দখল করেও হারাতে হয়েছে বিজেপিকে। তারপর তৃণমূলে শিবিরে পাল্টা আঘাত দিল গেরুয়া শিবির।

তৃণমূলকে ভেঙে বিজেপির দাবি

তৃণমূলকে ভেঙে বিজেপির দাবি

এই যোগদান বিষয়ে বিজেপির দাবি, নতুন নাগরিকত্ব সংশোধনী আইন পাস করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঠিক কাজই করেছেন। তৃণমূল জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে। কিন্তু তাদের প্রচেষ্টা সফল হয়নি। তাই সিএএ-র সমর্থনে তারা তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে।

হাবড়া ও অশোকনগরে তৃণমূলে ভাঙন

হাবড়া ও অশোকনগরে তৃণমূলে ভাঙন

এর আগেও জ্যোতিপ্রিয় মল্লিকের গড় হাবড়া ও অশোকনগর বিধানসভা এলাকায় তৃণমূল ভেঙে বিজেপিতে যোগদান করে প্রায় ৬০০ নেতা ও কর্মী। দিন দশেক আগে বারাসত সুভাষ ইনস্টিটিউট হলে এক অনুষ্ঠানে দলত্যাগীদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি।

তৃণমূলের কার্যকরী সভাপতি বিজেপিতে

তৃণমূলের কার্যকরী সভাপতি বিজেপিতে

জ্যোতিপ্রিয়র বিধানসভা হাবড়া। এই হাবড়া টাউন তৃণমূলের কার্যকরী সভাপতি পরেশ দাস যোগ দিয়েছেন বিজেপিকে। পরেশ দাসের নেতৃত্বে বেশকিছু পদাধিকারী তৃণমূল ছেড়েছেন বলে দাবি বিজেপির। হাবড়া পুর এলাকায় শাসকদলের মধ্যে এই ভাঙন ফের একবার জ্যোতিপ্রিয় মল্লিককে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল।

পুরসভা ভোটের আগে সম্মুখ সমরে

পুরসভা ভোটের আগে সম্মুখ সমরে

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তর ২৪ পরগনা জেলার পুরসভাগুলি পেণ্ডুলামের মতো একদিন থেকে অন্যদিকে গিয়েছে। লোকসভা নির্বাচনের পর তৃণমূলে হাত থেকে ভাটপাড়া-নৈহাটি-কাঁচরাপাড়া-গাইঘাটা-বনগাঁ পুরসভার শাসন ক্ষমতা কেড়ে নিয়েছিল বিজেপি। তৃণমূল সমস্ত পুরসভাই ফের পুনর্দখল করেছে। এবার ফের তৃণমূলে ভাঙন ধরছে পুরসভা ভোটের আগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+