বিজেপিতে মোহভঙ্গ! ২০২১-এর আগে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ ১২০০ পরিবারের
বিজেপিতে মোহভঙ্গ! ২০২১ নির্বাচনের আগে দলে দলে তৃণমূলে যোগ ১২০০ পরিবারের
বিজেপির যুব মোর্চার সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পরই সৌমিত্র খাঁ ভাঙন ধরিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস শিবিরে। এরপর থেকেই প্রতিদিন নিয়ম করে তৃণমূল পাল্টা দিয়ে চলেছে। বিজেপিকে বিশেষ করে বিজেপির যুব মোর্চাকে তাঁরা ভেঙে চলেছে প্রতিনিয়ত। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা।

১২০০ পরিবার যোগ দেন তৃণমূলে
সম্প্রতি বিজেপি ছেড়ে প্রায় ১২০০ পরিবার যোগ দেন তৃণমূলে। বিগত তিনদিন ধরে পরপর তৃণমূলে যোগদান চলেছে বাঁকুড়া বিভিন্ন এলাকায়। বাঁকুড়ার দু-নম্বর ব্লক থেকে শুরু করে বিষ্ণুপুর, বড়জোড়া, সোনামুখি ব্লক থেকে দলে দলে তৃণমূলে যোগ দিলেন। যুব তৃণমূলের উদ্যোগে অফিসের বাইরে রাস্তায় দাঁড় করিয়ে সামাজিক দূরত্ব মেনে তাঁদের যোগদান করানো হল।

বাঁকুড়ার দু-নম্বর ব্লকে বিজেপিতে ভাঙন
বাঁকুড়ার দু-নম্বর ব্লকের প্রায় ৩০০ পরিবার তৃণমূল কংগ্রেস যোগ দিলেন বিজেপি ছেড়ে। যুব তৃণমূল নেতা রাজীব ঘোষালের হাত ধরে তাঁরা যোগ দেন তৃণমূলে। বিজেপি যুব মোর্চার উত্তম রায়, বিজেপির শঙ্কর রায়, সঞ্জয় সাইনি এবং এলসিএমের উত্তম বাউরির নেতৃত্ব ৩০০ পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

বিষ্ণুপুরে ৬০০ পরিবার তৃণমূলে
বিষ্ণুপুরেও বিজেপিতে বড় ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৬০০ পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়ে তাপস ঘোষ, বিদ্যুৎ ঘোষ, বিপ্লব ঘোষ, নেপাল মিস্তির, জয় তালুকদার, সুদীপ নন্দী, জীবন বাউড়িদের নেতৃত্বে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেয় ৬০০ পরিবার।

বিজেপির যুব মোর্চা-ডিওয়াউএফআইয়ে ভাঙন
আর বিজেপিতে ভাঙনের ধারা বজায় রেখে সোনামুখি ব্লকে প্রায় সাড়ে ৩০০ পরিবার যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। শুধু বিজেপি নয় এই কেন্দ্রে ভাঙন ধরে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ে। বিজেপি যুব মোর্চার চিনু ফৌজদার, নন্টু ঘোষ, দেবাশিস ঘোষ, ডিওয়াইএফআই রাহুল ঘোষ, সমরেশ ঘোষের নেতৃত্বে যোগদান হয় তৃণমূলে।












Click it and Unblock the Notifications