বিজেপিতে বড়সড় ভাঙন জঙ্গলমহলে, দলে দলে তৃণমূলে ঘরওয়াপসি লকডাউনেও
মোহভঙ্গ! লকডাউনেই বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে, জঙ্গলমহলে বিপাকে গেরুয়া শিবির
লকডাউনের মাঝেই জঙ্গলমহলে বড় ধাক্কা খেল বিজেপি। বিজেপি ছেড়ে দলে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস। ২০২১-এর আগে তৃণমূলে ঘরওয়াপসিতে ফের গুরুত্ব ফিরে পেল তৃণমূল। জঙ্গলমহল তৃণমূলের শক্তঘাঁটি ছিল, পঞ্চায়েত নির্বাচন থেকেই এই জঙ্গলমহলের রাশ আলগা হতে শুরু করে। ফের তা ফিরে পাচ্ছে তৃণমূল কংগ্রেস।

জঙ্গলমহলে গেরুয়া শিবিরে ভাঙন
করোনার বিশ্বমহামারীর মাঝেও বাংলায় রাজনীতি চলছে। কী তৃণমূল কী বিজেপি- উভয়েই রাজনীতি চালিয়ে যাচ্ছে সমানে। শুধু করোনা নিয়ে রাজনীতি নয়, কিংবা আম্ফান নিয়ে, দল ভাঙানোর কাজেও সিদ্ধহস্ত তারা। তেমনই জঙ্গলমহলে গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে দিল তৃণমূল কংগ্রেস।

শতাধিক বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূলে
পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের শতাধিক বিজেপি কর্মী দল ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শালবনী ব্লকের সাতপাটি, রাধাকান্তপুর, মশালডাঙা গ্রামের বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেন। তাঁরা তৃণমূলের পার্টি অফিসে এসে দলীয় পতাকা হাতে তুলে নেন।

মোহভঙ্গ হতেই তৃণমূলে ঘরওয়াপসি
শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ ও অঞ্চল সভাপতি বুলবুল হাজরা তাঁদের হাতে তৃণমূলের তেরঙ্গা পতাকা তুলে দেন। তাঁদের দাবি, দলে যোগদানকারীরা একটা সময়ে তৃণমূলেই ছিলেন। বিজেপি তাঁদের ভুল বুঝিয়ে তাঁদের নিয়ে যায়। এতদিন পর মোহভঙ্গ হতেই তাঁরা ফিরে আসেন।

বিজেপি দলত্যাগীদের কামব্যাকের প্রতীক্ষায়
বিজেপির পাল্টা দাবি, ওঁদেরকে ভয় দেখিয়ে দল পরিবর্তন করানো হয়েছে। তবে বেশিদিন তাঁদের ধরে রাখতে পারবে না তৃণমূল। তাঁরা আবার বিজেপিতেই কামব্যাক করবে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগেই তাঁরা ফের দল বদলে বিজেপির দিকেই চলে আসবে।












Click it and Unblock the Notifications