সুটে-বুটে 'পরিযায়ী' আর নয়! মন্ত্রীর কেন্দ্রে পোস্টার নিয়ে জল্পনা তুঙ্গে

বহিরাগত পোস্টার এবার ডোমজুড়ে, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (rajib banerjee) কেন্দ্রে। এদিন সকালে জায়গায় জায়গায় টানানো পোস্টারে বলা হয়েছে, সুটে-বুটে পরিযায়ী আর নয়। এবার ভূমিপুত্র চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ

বহিরাগত পোস্টার এবার ডোমজুড়ে, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (rajib banerjee) কেন্দ্রে। এদিন সকালে জায়গায় জায়গায় টানানো পোস্টারে বলা হয়েছে, সুটে-বুটে পরিযায়ী আর নয়। এবার ভূমিপুত্র চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ছবি দিয়ে এই পোস্টার টানানো হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের নাম করে।

'বহিরাগত' রাজীব বন্দ্যোপাধ্যায়

'বহিরাগত' রাজীব বন্দ্যোপাধ্যায়

এদিন সকালে ডোমজুড়ের বাঁকড়া, সলম-সহ বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার টানানো হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের তরফে বলা হয়েছে, সুটে-বুটে পরিযায়ী আর নয়, এবার ভূমিপুত্র চাই। এ আর বলার অপেক্ষা রাখে না, এই পোস্টার রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই। কেননা তিনি এই কেন্দ্রের বাসিন্দা নন। তৃণমূলের তরফে এব্যাপারে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

শুভেন্দু অধিকারীর সঙ্গেও পড়েছিল পোস্টার

শুভেন্দু অধিকারীর সঙ্গেও পড়েছিল পোস্টার

দিন কয়েক আগে কলকাতার বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলার সঙ্গে ডোমজুড়েও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়েছিল। এছাড়াও শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েও পোস্টার টানানো হয়েছিল। নিচে লেখা ছিল দাদার অনুগামী। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিলেও ফোঁস করার পরে এখনও রাজীব বন্দ্যোপাধ্যায় রয়ে গিয়েছেন তৃণমূলের।

বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়

বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়

গত বেশ কিছু দিন ধরেই বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের বিভিন্ন কাজ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপর অবশ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে তাঁর ক্ষোভ কমাতে ব্যবস্থা নেওয়া হয়। মন্ত্রী নিচে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। বৈঠকের পর দুপক্ষের কেউই কিছু বলতে চায়নি। বনমন্ত্রী শুধু বলেছিলেন, মহাসচিব ডেকেছিলেন, তাই তিনি এসেছেন।

বালিতেও পড়েছিল বহিরাগত পোস্টার

বালিতেও পড়েছিল বহিরাগত পোস্টার

এর আগে ডিসেম্বর শুরুতে বালিতেও পড়েছিল বহিরাগত পোস্টার। সেখানে বলা হয়েছিল, বরিহাগত নয়, বালির মানুষকেই প্রার্থী হিসেবে চাই। প্রসঙ্গত উল্লেখ্য বালির তৃণমূল বিধায়ক হলেন বৈশালী ডালমিয়া। তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা। তিনিও দলের বিরুদ্ধে যেমন সুর চড়িয়েছেন, তেমনই স্থানীয় তৃণমূল কর্মীরাও তাঁকে আর পছন্দ করছেন না। যদিও বৈশালী ডালমিয়া বলেছিলেন, তাঁর নিজের কেনা টাকায় বাড়ি রয়েছে বালিতে। তিনি সেখানেই থাকেন।

'বহিরাগত' প্রশান্ত কিশোরও

'বহিরাগত' প্রশান্ত কিশোরও

শুধু রাজীব বন্দ্যোপাধ্যায় কিংবা বৈশালী ডালমিয়ায়ই নন, বহিরাগত বলে উল্লেখ করে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে পোস্টার দেখা গিয়েছিল নৈহাটিতে। পোস্টারটি দেওয়া হয়েছিল আমরা দাদার অনুগামী নামে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ছিল, পোস্টার দিয়েছে বিজেপি। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+