১২৫ বছরে প্রথমবার আউটডোর পরিষেবা বন্ধ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে! হবে করোনা চিকিৎসা

১২৫ বছরে প্রথমবার আউটডোর পরিষেবা বন্ধ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে! হবে করোনা চিকিৎসা

মেডিক্যাল কলেজ হাসপাতালের ১২৫ বছরের ইতিহাসে প্রথমবার আউটডোর পরিষেবা বন্ধ করে করোনা হাসপাতাল হিসেবে চিকিৎসা পরিষেবা শুরু করল হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি, এই হাসপাতালে এলে যাতে করোনা রোগীকে কোনওভাবেই হেনস্থা হতে না হয়, তার জন্য সুচিন্তিত ও গঠনমূলক ব্যবস্থা নিচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

১২৫ বছরে প্রথমবার আউটডোর পরিষেবা বন্ধ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে! হবে করোনা চিকিৎসা

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতি হাসপাতালে করোনা রোগীরা এলে কোথায় করোনা সংক্রমণের পরীক্ষা কোথায় হবে, কি ভাবে চিকিৎসা শুরু হবে, সাধারণ রোগীদের এবং সঙ্কটজনক রোগীদের কোথায় রাখা হবে, সমস্ত কথা বিবেচনা করে একটি 'ফাইট ম্যাপ' বানিয়ে ফেলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ম্যাপ অনুযায়ী চললে খুব দ্রুত করোনা চিকিৎসার ব্যবস্থা করা যাবে। হাসপাতালে সব বিভাগে এটি টানানো থাকলে ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষও যাতে বিভ্রান্ত না হন তার জন্যই এই উদ্যোগ।

আরও জানা গিয়েছে, এই ফাইট ম্যাপটিতে তিনটি পর্যায় ঠিক করা হয়েছে। তার জন্য রোগীদেরও তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, যাদের করোনা সংক্রমণের পরীক্ষা হয়নি, দ্বিতীয়ত, যাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এবং সঙ্কটজনক রোগী, তৃতীয়ত, করোনা সংক্রমণ নেই, কিন্তু 'সারি' (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম) অর্থাৎ জ্বর-সর্দি-শ্বাসকষ্ট রয়েছে এমন রোগী।

তৃতীয় পর্যায়ের রোগীদের নন-করোনা পজিটিভ চিহ্নিত করার পর অন্য হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাদের করোনা সংক্রমণের পরীক্ষা হয়নি, এমন রোগীকে প্রথমে গ্রিন বিল্ডিংয়ের দোতলায় পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট পজিটিভ থাকলে তাকে গ্রিন বিল্ডিংয়ের তিনতলায় ভর্তি করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে গ্রিন বিল্ডিংয়ের চার বা পাঁচ তলায় পর্যবেক্ষণে পাঠানো হবে। রোগী যদি পুরোপুরি সুস্থ হন, তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+