কালবৈশাখীর সতর্কতায় অরেঞ্জ ওয়ার্নিং! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার। তবে ভোর রাতে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে এদিনও রাজ্য জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ মে শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। যে কারণে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ মে শনিবার সকালের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকি সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও রয়েছে বজ্রপাত এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৭ মে শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে প্রথম ২৪ ঘন্টায় বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি। পরবর্তী ২৪ ঘন্টায় তা কমে দাঁড়াতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি।

আবহাওয়া দফতর বৃহস্পতিবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৬৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২২.৩)
বহরমপুর (২৫.২)
বাঁকুড়া (২২.৭)
বর্ধমান ( ১৯.৮)
কোচবিহার (২১.৬)
দার্জিলিং (১৩.৪)
কালিম্পং (১৬.৩)
দিঘা (২৮)
কলকাতা (২৪.৫)
দমদম (২৩.২)
কৃষ্ণনগর (২৫.২)
মালদহ (২১.২)
মেদিনীপুর (২৩.৬)
শিলিগুড়ি (২২.৪)
শ্রীনিকেতন (২২)
সুন্দরবন (২৬.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.৬)
বহরমপুর (৩৫.৬)
বাঁকুড়া (৩৩.৬)
বর্ধমান (৩৩.৪)
কোচবিহার (৩২.৯)
দার্জিলিং (২২)
কালিম্পং (২৫)
দিঘা (৩৬.৪)
কলকাতা (৩৩.৯)
দমদম (৩৩.৬)
কৃষ্ণনগর ( ৩৪)
মালদহ (৩৩.৩)
মেদিনীপুর (৩৫.৩)
শিলিগুড়ি (৩৫.২)
শ্রীনিকেতন (৩২.৬)
সুন্দরবন (৩৫)












Click it and Unblock the Notifications