বাংলায় প্রাকবর্ষার বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা, জারি করা হল কমলা সতর্কতা

রাজ্যে চলছে প্রাক বর্ষার (pre monsoon) বৃষ্টি (rain) । উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা বৃষ্টি হয়েই চলেছে। একটানা বৃষ্টিতে অসমে বর্ষার আগমনের আগেই বন্যা পরিস্থিতি। কার্যত তারই প্রভাব পড়তে চলেছে অসম সংলগ্ন আলিপুরদুয়ার ও

রাজ্যে চলছে প্রাক বর্ষার (pre monsoon) বৃষ্টি (rain) । উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা বৃষ্টি হয়েই চলেছে। একটানা বৃষ্টিতে অসমে বর্ষার আগমনের আগেই বন্যা পরিস্থিতি। কার্যত তারই প্রভাব পড়তে চলেছে অসম সংলগ্ন আলিপুরদুয়ার ও কোচবিহারে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আবহাওয়া (weather) দফতরের তরফে জারি করা হয়েছে কমলা সতর্কতা (orange warning) ।

উত্তরবঙ্গে কমলা সতর্কতা

উত্তরবঙ্গে কমলা সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ১৭ মে পর্যন্ত এই কমলা সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে জেলাগুলির দু-একটি জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী (৭-২০ সেমি) বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দু-একটি জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতরের তরফে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার পর্যন্ত। মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়েই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা

কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আপাতত কলকাতার আকাশ আংশিক মেঘলাই থাকতে চলেছে। আর প্রতিদিনই কোথাও না কোথাও বজ্যবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর ১৭ মে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং হাল্কা থেকে মাধারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গেও সময়ের আগেই বর্ষার আগমনের সম্ভাবনা

পশ্চিমবঙ্গেও সময়ের আগেই বর্ষার আগমনের সম্ভাবনা

সোমবারের মধ্যে আন্দামান এ নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার আগমন হতে চলেছে। যা সাধারণভাবে হয়ে থাকে ২২ মে-র আশপাশের সময়ে। অন্যদিকে কেরলে বর্ষার আগমনের সম্ভাবনা রয়েছে ২৭ মে নাগাদ। যা সাধারণভাবে হয়ে থাকে ১ জুন নাগাদ। সেক্ষেত্রে বাংলাতেও বর্ষার আগমন সময়ের আগেই হতে পারে বলে মনে করছেন কোনও কোনও আবহাওয়া বিশেষজ্ঞ। তবে পশ্চিমবঙ্গের বর্ষার আগমনের সঙ্গে আন্দামানের বর্ষার আগমনের কোনও সম্পর্ক নেই।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী ৫ দিন উত্তর-পূর্বের রাজ্যগুলি বিশেষ করে অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়, সিতিমে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ১৫-১৭ মের মধ্যে মেঘালয়ে অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে কারণে সতর্কতা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+