বিনিয়োগ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য, বাণিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ বিরোধীদের
রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করল সিপিএম এবং কংগ্রেস। গত তিনটি বাণিজ্য সম্মেলন থেকে কত কোটি টাকার বিনিয়োগ রাজ্যে হয়েছে, সেই তথ্যের দাবি করেছে বিরোধীরা।
রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করল সিপিএম এবং কংগ্রেস। গত তিনটি বাণিজ্য সম্মেলন থেকে কত কোটি টাকার বিনিয়োগ রাজ্যে হয়েছে, সেই তথ্যের দাবি করেছে বিরোধীরা।

মঙ্গলবার বাণিজ্য সম্মেলন থেকে জেএসডব্লুউ গোষ্ঠী ১০ হাজার কোটি, রিলায়েন্স গোষ্টী ৫ হাজার কোটি, হীরানন্দানি গোষ্ঠী ১২০০ কোটি, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী ১ হাজার কোটি এবং অ্যাডভান্টজ গোষ্টী ১ হাজার কোটি বিনিয়োগের আশ্বাস দিয়েছে।
আশ্বাস পাওয়া আর বিনিয়োগ হওয়া যে এক জিনিস নয়, তা স্মরণ করিয়ে দিয়েছে বিরোধীরা। গত তিনটি বাণিজ্য সম্মেলন থেকে মোট ৬.৭ লক্ষ কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছিল বলে দাবি করেছিল রাজ্য সরকার। কিন্তু এর মধ্যে বাস্তবে কত কোটি টাকার বিনিয়োগ রাজ্যে হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী। একইসঙ্গে রাজ্যে কর্ম সংস্থান নিয়ে প্রকৃত তথ্য প্রকাশের দাবি করেছেন তিনি। পাশাপাশি শিল্প সম্মেলনের খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। শুধু দেশেই নয়, বিদেশেও শিল্প সম্মেলন করতে কত কোটি টাকা খরচ হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী।

শিল্প সম্মেলনকে বেকারদের চোখে ধুলো দেওয়ার কৌশল বলে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজ্যে বিরাট কর্মযজ্ঞ চলছে বলে প্রচার করছে তৃণমূল। কিন্তু গত তিনবারের শিল্প-বাণিজ্য সম্মেলনে কত কোটির বিনিয়োগ এসেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরীও।
1/1) Committment of investment in the tune of Rs 6.7 lacs crores is claimed by #GoWB in last 3 business summits. What fraction of that is implementated yet? Any whitepaper @MamataOfficial ?
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) January 16, 2018
2/2) What is d expenditure incurred for business summits, in & abrod, in last 6 years by #GoWB ? How much employment generated out of that ? Only bluff ? Or any whitepaper @MamataOfficial ?
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) January 16, 2018
শালবনিতে জিন্দাল গোষ্ঠীর বিনিয়োগ নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন সুজন চক্রবর্তী এবং অধীর চৌধুরী দুজনেই। যেখানে ৩৫ হাজার কোাটির বিনিয়োগের কথা ছিল, সেখানে বিনিয়োগের পরিমাণ মাত্রা ৩০০ কোটি টাকা। 'নাকের বদলে নরুন' পেয়েছে রাজ্য। কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।












Click it and Unblock the Notifications