গণনাতে কারচুপির আশঙ্কা, রাকেশকেও অপসারণের দাবি বিরোধীদের

এ বার পাঁচ দফায় বাংলায় ভোট হয়েছিল। প্রথম দু'দফায় ভোট শান্তিপূর্ণই ছিল। কিন্তু শেষ দুই দফায় অর্থাৎ ৭ এবং ১২ মে যথেচ্ছ অশান্তি হয়। সব ক্ষেত্রে অভিযোগের তির ছিল শাসক দলের দিকে। রাজ্য পুলিশের ভূমিকা কোনও ক্ষেত্রেই স্বচ্ছ ছিল না। উপরন্তু ভোট কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুধীরকুমার রাকেশের ভূমিকা নিয়ে সন্দেহ দানা বাঁধে। তিনি মুখে যা বলেছিলেন, তা কাজে করে দেখাতে পারেননি। বিরোধীরা তাই অভিযোগ করেন, শাসক দলের সঙ্গে গোপন বোঝাপড়া হয়েছে সুধীরকুমার রাকেশের। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।
এই পরিপ্রেক্ষিতে গণনায় কারচুপির আশঙ্কা করে ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পতকে চিঠি দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এর কপি তিনি পাঠিয়েছেন সুধীরকুমার রাকেশ এবং মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্তাকে। সিপিএম নেতা রবীন দেব বলেন, "শেষ তিন দফার ভোটে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালিয়ে মানুষকে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ বাধা দিয়েছে। আমাদের আশঙ্কা, গণনার সময়ও ওরা গণ্ডগোল পাকাবে। এ ছাড়া গণনাকেন্দ্রে আমাদের যে এজেন্টরা থাকবে, তাদের নিরাপত্তার ব্যবস্থ করার দাবিও জানানো হয়েছে।"
একই বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যেরও। তিনি জানান, "রাজ্যে অবাধ ভোট করাতে ব্যর্থ হয়েছে কমিশন। এবার গণনাতেও তারা কারচুপি করবে বলে খবর পেয়েছি। এ কাজে পুলিশ-প্রশাসন ওদের সাহায্য করবে। তাই আমাদের এজেন্টদের সতর্ক থাকতে বলেছি।" বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, "মুখ্য নির্বাচন কমিশনারকে আমরা বলেছি, গণনার সময় সুধীরকুমার রাকেশকে সরিয়ে দিতে হবে। কারণ ওঁর আচরণ সন্দেহ জাগাচ্ছে। ওঁর ব্যাপারে বিস্তারিক খোঁজখবর নিক নির্বাচন কমিশন।"
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications