কখনও বিষ্ণুপুর তো কখনও উত্তরবঙ্গ, দলে ভাঙন ঠেকাতে রাজ্যে বিজেপির মুখ শুভেন্দুই
দলবদলকারী হলেও এই মুহূর্তে রাজ্য বিজেপির (bjp) মুখ হয়ে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। সোমবার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দেওয়া পরে সেই বিষ্ণুপুর থেকেই তোপ দেগেছিলেন। আ
দলবদলকারী হলেও এই মুহূর্তে রাজ্য বিজেপির (bjp) মুখ হয়ে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। সোমবার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দেওয়া পরে সেই বিষ্ণুপুর থেকেই তোপ দেগেছিলেন। আর এবার অমিত শাহের উত্তরবঙ্গ সফরের আগে তাঁকেই উত্তরবঙ্গে পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর।

একের পর এক বিধায়কের যোগদান তৃণমূলে
বিধানসভা ভোটের ফল বেরিয়েছে ৪ মাস হয়নি, তারই মধ্যে বিজেপির তিন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তবে বলা ভাল তাঁরা তৃণমূলে ফিরে গিয়েছেন। কেননা মুকুল রায়, তন্ময় ঘোষ থেকে বিশ্বজিৎ দাস, এঁরা সবাই কোনও না কোনও সময় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরা আবার সেই দলেই ফিরে গিয়েছেন। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে যে অভিযোগ তারা করতেন, এখন তৃণমূলে যোগ দিয়ে সেই একই অভিযোগ তাঁরা করছেন। বিধানসভা নির্বাচনে বিজেপির ৭৭ জন বিধায়ক নির্বাচিত হলেও, এখন বিজেপির বিধায়ক সংখ্যা কমে হয়েছে ৭২।

বিষ্ণুপুর থেকেই তোপ দলত্যাগী বিধায়ককে
সোমবার বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়ে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাজের মানুষ, দেশের সব থেকে জনপ্রিয় মুখ। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও প্রশংসা করেছিলেন তিনি। রাজ্যের সব জনপ্রতিনিধিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন তিনি। যেমনটি এদিন করলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। আর সোমবারেই সেই বিষ্ণুপুর থেকেই সাংবাদ সম্মেলন করে তোপ দেগেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন মুকুল রায় যেমন নিজের সদস্য পদ বাঁচাতে পারবেন না, তেমনই তন্ময় ঘোষও নিজের সদস্যপদ ধরে রাখতে পারবেন না। নিজের ব্যবসা বাঁচাতে এবং জেলে যাতে না যেতে হয়, তা চিন্তা করেই তন্ময় তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আরও বলেছিলেন, বিষ্ণুপুর তন্ময় ঘোষের ওপর নির্ভর করে নয় সংগঠনের ওপর জিতেছিল বিজেপি। সেখানে বিজেপির যে কাউকে দাঁড়া করালে জয় পেতেন বলেই মন্তব্য করেন শুভেন্দু। এইভাবেই দলত্যাগী বিধায়কের দিকে তোপ দেগে দলের কর্মীদের চাঙ্গাই করতে চাইলেন শুভেন্দু অধিকারী।

শাসকদলকে কটাক্ষ
দলবদল নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, গত ১০ বছরে মুকুল রায়কে ধরে ৫০ জন বিধায়ককে দলে টেনেছে তৃণমূল। তৃণমূলে যোগ দিলেও, বিধায়কদের বর্তমান অবস্থান জানতে চিঠি দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।

প্রশংসা জয় বন্দ্যোপাধ্যায়েরও
দীর্ঘদিন বিজেপি করে আসা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় বদলকারীদের মধ্যে শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া যেসব নেতা বিজেপিতে এসেছেন, তাঁরা সবাই অযোগ্য।

শুভেন্দু অধিকারী এবার যাচ্ছেন উত্তরবঙ্গে
বিধানসভা ভোটের ফলেই হোক কিংবা পরবর্তী সময়ে, উত্তরবঙ্গে বিজেপির ভিত তুলনামূলকভাবে শক্ত। দক্ষিণবঙ্গে বিজেপি যেমন কম আসন পেয়েছে, ঠিক তেমনই ভোটের ফল বেরনোর পর থেকেই বিভিন্ন জায়গায় সংগঠনে ভাঙন ধরেছে। প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে কোথাও না কোথাও বিজেপি কর্মী সমর্থকরা দলবদল করে তৃণমূলে যোগ দিচ্ছেন কিংবা পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেপ্টেম্বরে উত্তরবঙ্গে আসতে চলেছেন। তার আগেই শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বলে সূত্রের খবর। কেননা বিজেপি কোনওভাবেই উত্তরবঙ্গে তাঁদের রাশ আলগা করতে চায় না। আর সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে একটা সময়ে উত্তরবঙ্গের একাধিক জেলার দায়িত্বে থাকা শুভেন্দু অধিকারীকে।
সূত্রের আরও খবর শুভেন্দু অধিকারী ১ সেপ্টেম্বর শিলিগুড়িতে যাচ্ছেন, সেখানে দলের ২৯ জন বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি দলের হারে এবং দলবদলে হতাশা চলে আসা কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করবেন। কেননা বিধানসভা ভোটের আগে বিজেপির তরফে উত্তরবঙ্গে পর্যাপ্ত উন্নয়নের আশ্বাস দেওয়ার পাশাপাশি সেখানকার রাজবংশী-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নানা প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। তা হয়নি। পরবর্তী সময়ে জন বার্লা-সহ একাধিক জনপ্রতিনিধি উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। যা নিয়ে সাধারণ মানুষের মনেও প্রশ্ন তৈরি হয়। কেননা উত্তরবঙ্গের একটা বড় অংশের মানুষের স্মৃতিতে দেশভাগ তথা বাংলা ভাগের স্মৃতি দগদগে। সেই পরিস্থিতিতে বিজেপির জন প্রতিনিধিদের ফের বাংলা ভাগের দাবি তোলা কতটা যুক্তি যুক্ত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফর বিশেষভাবেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত











Click it and Unblock the Notifications