সবুজসাথীতে কাটমানি নেই তো! মমতার বাজেটকে ধোঁকাবাজি বলে কটাক্ষ মান্নানের
সবুজসাথীতে কাটমানি নেই তো! মমতার বাজেটকে ধোঁকাবাজি বলে কটাক্ষ মান্নানের
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল। সেই বাজেটকে ধোঁকার বাজেট বলে বর্ণনা করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। সিপিএম বিধায়ক তথা বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে পাশে নিয়ে প্রবীণ কংগ্রেস নেতা বিঁধলেন মমতার সরকারকে। তিনি পরিসংখ্যান ধরে ধরেই আক্রণণ শানালেন।

অর্থমন্ত্রী অমিত মিত্রের বাজেট পেশের পর সংবাদিক বৈঠক করে মান্নান বলেন, পরিসংখ্যান নিয়ে কিছু বলছি না। ধরে নিচ্ছি এক কোটি সাইকেলই দেওয়া হয়েছে। কিন্তু ওই সাইকেল রাজ্যে তৈরি হল না কেন। তা তো আমাদের রাজ্যেই হতে পারত। মমতার সরকার তো এ রাজ্যেই সাইকেল কারখানা তৈরি করে এই প্রকল্প-পরিকল্পনা করতে পারত।
এদিন সবুজসাথী প্রকল্পে মমতার সরকারকে খোঁচা দিয়ে মান্নান বলেন, বাইরে থেকে বেশি দামে সাইকেল কেনা হয়েছে। কেন তা হল? তাহলে কি এর নেপথ্যেও কাটমানির গল্প রয়েছে। তিনি তুলনা করে বলেন, এক কোটি সাইকেলে কাটমানি কত হতে পারে আর এক কোটি সাইকেল উৎপাদন হলে কত কর্মসংস্থান হতে পারত, তা ভাবুন। কতটা উন্নয়ন হত ভাবুন!
তিনি রাজ্য বাজেটকে সংখ্যার জাগলারি বলে কটাক্ষ করেন আবদুল মান্নান। স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তিনি তোপ দাগেন। মুখ্যমন্ত্রী এই বাজেটকে জনগণের সরকারের, জনগণের দরকারের বাজেট বলে বর্ণনা করেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করে বলেন, প্রো-পিপল বাজেট কী করে হবে। এই সরকার কোনও কাজই করেন না। তাই প্রো-পিপল বা অ্যান্টি-পিপল কিছুই বলা যাবে না।












Click it and Unblock the Notifications