ভোটের পরেও হিংসা! প্রাতর্ভ্রমণে বেরনো প্রৌঢ়কে খুনের অভিযোগ
প্রাতর্ভ্রমণে বেরনো এক প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উদয়পুরে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
প্রাতর্ভ্রমণে বেরনো এক প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উদয়পুরে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দেহ উদ্ধারের পরেই বালুরঘাটে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

অন্যদিনের মতো মঙ্গলবার প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা গৌড় সরকার। পরিবারের অভিযোগ, বেশ কিছুক্ষণ নিখোঁজ ছিলেন তিনি। এরপর স্থানীয় আবাসনের পাশে ঝোঁপের মধ্যে গৌড় সরকারের দেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশী ও স্থানীয়দের অভিযোগ, সোমবার তৃণমূলের তরফ থেকে ভোট দিতে না যাওয়ার জন্য শাসিয়ে যাওয়া হয়েছিল। যদি তাতে কান দেননি গৌড় সরকার ও তাঁর পরিবার। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সোমবার শাসানিতে কাজ না হওয়ায় মঙ্গলবার খুন করা হয় প্রৌঢ় গৌড় সরকারকে।












Click it and Unblock the Notifications