পাণ্ডুয়ায় বড় ধাক্কা বিরোধী শিবিরে! বহু নেতা, কর্মীর যোগ ঘাসফুল শিবিরে
বুধবার হুগলির পাণ্ডুয়ায় দলবদল হল তৃণমূলের পক্ষে। স্থানীয় সূত্রে দাবি ১০৫ জন বিরোধী নেতা, কর্মী এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে এলাকায় তৃণমূলের হাত শক্ত হল।
বুধবার হুগলির পাণ্ডুয়ায় দলবদল হল তৃণমূলের পক্ষে। স্থানীয় সূত্রে দাবি ১০৫ জন বিরোধী নেতা, কর্মী এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে এলাকায় তৃণমূলের হাত শক্ত হল।

এদিনের দলবদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি দিলীপ যাদব, তৃণমূলের পাণ্ডয়ার ব্লক প্রেসিডেন্ট অসিত চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাধিপতি চম্পা হাজরা। , পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জীব ঘোষ, বিরাজ চৌধুরী। এছাড়াও ছিলেন রহিম নবি। সিমলাগড় স্টেশন বাজারে এই দলবদলের অনুষ্ঠানটি হয়।
এর আগেও বিভিন্ন জেলায় দলবদল হয়েছে। প্রশান্ত কিশোরও অন্য গল ভাঙিয়ে তৃণমূলকে শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
২১ জুলাইয়ের ভার্চুয়াল সভার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভুল করে যদি কেউ বিজেপিতে গিয়ে থাকেন, তাহলে তারা ফিরে আসুন। কেউ যদি কংগ্রেস কিংবা সিপিএম-এর গিয়ে থাকুন ফিরে আসুন।

Click it and Unblock the Notifications