২০ লক্ষ টাকার গাঁজা আটক জলপাইগুড়িতে

জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ এদিন গোপন সুত্রে খবর পেয়ে ২০ লক্ষ টাকার গাঁজা আটক করল। অসম থেকে গোরক্ষপুর যাচ্ছিল গাঁজা ভর্তি ট্রাকটি। গ্রেপ্তার করা হয় ট্রাকের চালক কেআর সিংকে। জলপাইগুড়ি গোশালামোড়ে ২৭নং জাতীয় সড়কে গাঁজা ভর্তি ট্রাকটিকে আটক করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মুল্য প্রায় ২০ লক্ষ টাকা। গ্রেপ্তার ট্রাক চালককে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

২০ লক্ষ টাকার গাঁজা আটক জলপাইগুড়িতে

কোতয়ালী থানার পুলিশ গোপন ভাবে খবর পায় সেই সূত্র ধরে আসাম থেকে একটি হরিয়ানা একটি গাড়ি ট্রাক প্রচুর পরিমানে গাজা পাচার করছিল। খবর পাওয়া মাত্র পুলিশ জলপাইগুড়ি এরপর গোশালামোড়ে নাকা চেকিং শুরু করে। ট্রাকটিকে আটক করার পর ট্রাকটিতে তল্লাশি চালায় পুলিশ। ট্রাকটির ভিতর থেকে গোপন চেম্বার থেকে গাজার পেকেট গুলি লুকোনো ছিল।

তল্লাশিতে মোট ২৪টি গাজার প্যাকেট উদ্ধার করে পুলিশ। আনুমানিক ১৫০ কেজি গাঁজা ছিল এই ২৪টি প্যাকেটে যার বাজার মুল্য ২০ লক্ষ টাকা বলে দাবি পুলিশের। গাজা পাচারকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই ২৭ নং জাতীয় সড়ক। গত কয়েক মাস ধরে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ প্রায় কোটি টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

এরপরও এই জাতীয় সড়ক দিয়ে গাঁজা পাচার কমছেনা। গ্রেপ্তার হওয়া ট্রাক চালক কেআর সিংকে আগামী রবিরার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। পুলিশ গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+