বাড়ির চারপাশে দেওয়াল তুলে ভিতরেই গাঁজার চাষ, উত্তর দিনাজপুরের ঘটনায় তাজ্জব পুলিশ

বাড়ির চারপাশে দেওয়াল তুলে ভিতরেই গাঁজার চাষ, উত্তর দিনাজপুরের ঘটনায় তাজ্জব পুলিশ

উঁচু পাচিল দিয়ে ঘিরে রাখা হয়েছিল একটি বাড়ির উঠোন। এরপর সেই স্থানে রমরমিয়ে চলছিল ব্যবসা। এলাকার সাধারণ মানুষকে চোখে ধুলো দিয়ে বহুদিন ধরে গাঁজার কারবার করছিল।

বাড়ির চারপাশে দেওয়াল তুলে ভিতরেই গাঁজার চাষ, উত্তর দিনাজপুরের ঘটনায় তাজ্জব পুলিশ

আশপাশের জায়গায় গাজার বেশকিছু দিন ধরেই চাষ চলছিল। এদিন সকালে গোপনসূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুর জেলার পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এদিন ইটাহার থানার বাঙার এলাকার রামনগরে একটি বাড়িতে হানা দেয়। তারা গিয়ে দেখেন অবৈধভাবে গাঁজা চাষ হচ্ছিল। এরপরই প্রশাসন তৎপরতা সঙ্গে বন্ধ করে দেয় গাঁজার চাষ।

বৃহস্পতিবার সকালে স্পেশাল অপারেশন গ্রুপের অফিসার তরুন কর্মকারের নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে ওই এলাকার দিলীপ মজুমদার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। লক্ষ্য করে বাড়ির উঠোনে ও আশপাশের জায়গায় যথেচ্ছভাবে গাঁজার চাষ করা হচ্ছে।

পাশাপাশি প্রচুর গাঁজাগাছ কেটে উঠোনে শুকানো হচ্ছে। এর থেকেই পুলিশের ধারণা বানিজ্যিক ভাবেই এই গাঁজা চাষ ও বিক্রি করা হয়। এলাকার মানুষের সন্দেহ এড়াতে ওই বাড়ির চারদিক উঁচু পাচিল ও বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছিল। যাতে গাঁজার গাছ এলাকার বাসিন্দাদের নজরে না আসে। বাড়ির মালিক দিলীপ মজুমদারকে আটক করা হয়েছে। আবগারি দপ্তরকে খবর দেওয়ার পাশাপাশি পুলিশ বিস্তারিতভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+