বাংলা এবার কার দখলে, কার ঝুলিতে ক'টি আসন, সাম্প্রতিক সব সমীক্ষার রিপোর্ট একনজরে

নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই ২০১৯-এর লোকসভা ভোটের উত্তেজনা চরমে উঠছে। একের পর এক জনমত সমীক্ষায় উঠে আসছে পৃথক পৃথক অভিমত।

নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই ২০১৯-এর লোকসভা ভোটের উত্তেজনা চরমে উঠছে। একের পর এক জনমত সমীক্ষায় উঠে আসছে পৃথক পৃথক অভিমত। সবাই আগ্রহভরে তাকিয়ে রয়েছে আরো সমীক্ষার দিকে। আসলে কিছুতেই আশ মিটছে না দলীয় কর্মী-সমর্থকদের। কী হবে এবার, কী হবে ভোটের ফল, তা নিয়ে অঙ্ক কষা চলছেই।

টাইমস নাউয়ের সমীক্ষা

টাইমস নাউয়ের সমীক্ষা

টাইমস নাউয়ের জনমত সমীক্ষা দেখাচ্ছে পশ্চিমবঙ্গে এবার আসন কমছে তৃণমূলের। তৃণমূল কংগ্রেস পাবে ৩১টি আসন। বিজেপি ১১টি আসন পেতে পারে। কংগ্রেস ও বামফ্রন্ট এবার বাংলা থেকে মুছে যেতে পারে বলে সমীক্ষায় আভাস দিয়েছে এই সংস্থা। পশ্চিমবঙ্গের ৪২টি আসন ভাগ করে নেবে তৃণমূল ও বিজেপি।

এসি নিয়েলসনের প্রথম সমীক্ষা

এসি নিয়েলসনের প্রথম সমীক্ষা

এসি নিয়েলসনের প্রথম সমীক্ষাও এবার তৃণমূলকে এগিয়ে রেখেছে। কিন্তু গতবারের তুলনায় তাঁদের আসন কমার আভাস দিয়েছে তারা। নিয়েলসনের সমীক্ষায় আভাস তৃণমূল পাবে ৩১টি আসন। বিজেপি ৮টি আসন পেতে পারে। আর কংগ্রেস পেতে পারে তিনটি আসন। বামফ্রন্ট একটি আসনও পাবে না।

নাগপুরের অভ্যন্তরীণ রিপোর্ট

নাগপুরের অভ্যন্তরীণ রিপোর্ট

এরই মধ্যে বিজেপির উৎসাহে ভাটে এনে দিয়েছে নাগপুর টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট। সেই রিপোর্টে প্রকাশ বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা বলছে, বিজেপি বাংলায় মাত্র দুটি আসন পেতে পারে। তৃণমূল এবার পেতে পারে ৩৬টি আসন। কংগ্রেস চারটি আসনই দখলে রাখতে পারবে বলে জানিয়েছে এই রিপোর্ট। বামফ্রন্টের প্রাপ্তি শূন্য।

বিজেপির সাংগঠনিক সমীক্ষার ফল

বিজেপির সাংগঠনিক সমীক্ষার ফল

বিজেপির সাংগঠনিক সমীক্ষার রিপোর্ট বলছে, বাংলায় এবার ১৭টি আসনে পদ্ম ফুটছেই। এই ১৭ আসন ধরেই তৈরি হয়েছে বিজের ছক। সেইমতোই প্রচার পরিকল্পনাও সারা হয়ে গিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সাংগঠনিক সমীক্ষা চালিয়েছে, সেই সমীক্ষা রিপোর্ট মিলিয়েই তাঁরা এগোচ্ছেন।

ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষায় চমক

ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষায় চমক

ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা বাংলায় বিজেপির জন্য আশার আলো দেখিয়েছে। এখনই ভোট হলে বিজেপি পেতে পারে ১২টি আসন। এই সমীক্ষা দেখিয়েছে তৃণমূল পেতে পারে ২৮টি আসন। এই সমীক্ষা কংগ্রেস ও বামফ্রন্টকেও একটি করে আসন দিয়েছে।

এসি নিয়েলসনের দ্বিতীয় সমীক্ষা

এসি নিয়েলসনের দ্বিতীয় সমীক্ষা

এসি নিয়েলসনের দ্বিতীয় সমীক্ষা রিপোর্টও সামনে এসেছে। এই রিপোর্টে পরিবর্তন বলতে, বিজেপির আসন সংখ্যা একটি কমতে পারে। অর্থাৎ বিজেপি ৮-এর জায়গায় পেতে পারে সাতটি আসন। দ্বিতীয় সমীক্ষায় কংগ্রেসকে চারটি আসন দিয়েছে নিয়েলসন। তৃণমূল ৩১টি আসনেই আটকে থাকছে। বামফ্রন্টের আসন প্রাপ্তি শূন্যই।

রিপাবলিক টিভির সমীক্ষা রিপোর্ট

রিপাবলিক টিভির সমীক্ষা রিপোর্ট

রিপাবলিক টিভি তাদের সমীক্ষায় রাজ্যে ৪২ আসনের মধ্যে শাসক দল তৃণমূলের ঝুলিতে দিয়েছেন ২২ থেকে ২৮টি আসন। আর বিজেপি পেতে পারে ১১ থেকে ১৬টি আসন। এই সমীক্ষা আবার কংগ্রেস ও সিপিএমের জন্যও সম্ভাবনার পথ খুলে রেখেছে। রিপাবলিক টিভির সমীক্ষায় প্রকাশ কংগ্রেস পেতে পারে ২ থেকে ৩টি আসন। আর বামেরা পেতে পারে ১ থেকে ২টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+