Opinion Poll: বাংলায় কার ঝুলিতে কত আসন, তৃণমূল না বিজেপি শেষ হাসি কে হাসবে জনমত সমীক্ষায় পূর্বাভাস

মহাযুদ্ধে দামামা বেজে গিয়েছে। বছর ঘুরলেই ২০২৪-এর লোকসভা নির্বাচন। ২০২৪-এর মহাযুদ্ধে এবার এনডিএর বিরুদ্ধে জোট বেঁধেছে ইন্ডিয়া। ইন্ডিয়া জোট এবার রাজ্যে রাজ্যে কতটা প্রভাব পেলবে, তার আভাস দিয়েছে স্মল বক্স ইন্ডিয়ার জনমত সমীক্ষায়। এই সমীক্ষায় আভাস মিলেছে বাংলায় কে পাবে কতগুলি আসন।

স্মল বক্স অফ ইন্ডিয়ার জনমত অনুয়ায়ী ইন্ডিয়া বনাম এনডিএ জোটের লড়াই এবার জোরদার হতে চলেছে ভারতে। ত্রিশঙ্কু হবে লোকসভা। এই পরিস্থিতিতে বাংলায় কেমন ফলাফল করবে ইন্ডিয়া জোটের তৃণমূল, কংগ্রেস ও সিপিএম তথা বামফ্রন্ট। কেমন ফল করবে এনডিএ জোটের বিজেপি, তার আভাস মিলেছে।

Opinion Poll

সমীক্ষায় ইঙ্গিত, বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটও এবার ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না। তবে এনডিওই বৃহত্তর দল হবে। কিন্তু বাংলায়? বাংলায় মূল লড়াই তৃণমূল বনাম বিজেপির। কংগ্রেস ও বামেরা এখানে তৃণমূলের সঙ্গে জোটে যাবে কি না সন্দেহ।

স্মল বক্স অফ ইন্ডিয়ার জনমত সমীক্ষা অবশ্য ইন্ডিয়া জোটে শামিল হওয়া ২৬টি দলকে ধরে। তার নিরিখেই জনমত সমীক্ষায় এবার স্মল বক্স অফ ইন্ডিয়া বাংলার রায়ও দিয়েছে। সমীক্ষা অনুযায়ী দেশের রায়ে এনডিএ-র ঘাড়ে নিঃশ্বাস ফেলবে ইন্ডিয়া জোট। কিন্তু বাংলায় এনডিএ জোটকে দুরমুশ করে ইন্ডিয়া জোট অনেক এগিয়ে যাকবে।

স্মল বক্স অফ ইন্ডিয়ার সমীক্ষায় আভাস, বর্তমান পরিস্থিতির নিরিখে ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় ৪২টি আসনের মধ্যে এনডিএ বা বিজেপি পেতে পারে মাত্র ৮টি আসন। আর ইন্ডিয়া জোট পেতে পারে ৩৪টি আসন। তবে ইন্ডিয়া জোটের কে কতগুলি আসন পাবে তা স্পষ্ট করেনি স্মল বক্স অফ ইন্ডিয়া।

তবে ইন্ডিয়া জোটের তৃণমূলই যে সিংহভাগ আসন পাবে তা নিশ্চিত। এই সমীক্ষা অনুয়ায়ীই তৃণমূল পেতে পারে ৩০-এর আশেপাশে। গতবারের থেকে এবার আসন সংখ্যা অনেকটাই বাড়াতে সক্ষম হবে তৃণমূল। বিজেপির আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে।

স্মল বক্সের সমীক্ষা অনুযায়ী বিজেপি এবার যে সংখ্যক আসন পেতে চলেছে, তা গতবারের তুলনায় অর্ধেকেরও কম। গতবার অর্থাৎ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ১৮টি আসনে জয়ী হয়েছিল। এবার সেই সংখ্যা এই সমীক্ষায় নিরিখে দাঁড়াচ্ছে ৮-এ। অর্থাৎ ১০টি আসন কম পাচ্ছে বিজেপি বা এনডিএ।

আর তৃণমূল গতবার পেয়েছিল ২২টি আসন। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ২টি আসন। বামেরা শূন্য পেয়েছিল। ইন্ডিয়া জোটের এবারের আসনসংখ্যা হবে ৩৪টি। অর্থাৎ ১০টি আসন বাড়াতে সক্ষম হবে ইন্ডিয়া। সেই নিরিখে বাংলায় ইন্ডিয়া জোটের পক্ষ সুখবর দিচ্ছে এই সমীক্ষক সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+