সফল অস্ত্রোপচার, কথা বলা বারণ, আরও ৪-৫ দিন থাকতে হবে হাসপাতালে
সফল অস্ত্রোপচার, কথা বলা বারণ, আরও ৪-৫ দিন থাকতে হবে হাসপাতালে
অস্ত্রোপচার সফল হয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের। তবে এখনও চার পাঁচদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে। ভোকাল কডে টিউমার হয়েছিল তৃণমূল কংগ্রেস বিধায়কের। বুধবার রাতেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড গঠন করা হয়। বৃহস্পতিবার ছিল অস্ত্রোপচার।

বুধবার থেকেই হাসপাতালে ভর্তি মদন মিত্র। কথা বলতে পারছিলেন না ভাল করে। কথা বলতে কষ্ট হচ্ছিল। পরীক্ষা করে জানা যায়। তাঁর ভোকাল কডে সমস্যা রয়েছে। বিস্তারিত পরীক্ষার পর জানা গিয়েছে তাঁর ভোকাল কডে টিউমার রয়েছে। এবং সেটি অনেকটা ছড়িয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা সেখানে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। মেডিকল বোর্ড গঠন করা হয় মদন মিত্রের জন্য।
বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার হয় মদন মিত্রের। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার। অনেকটাই সুস্থ এখন তিনি। তবে অস্ত্রোপচারের কারণে তিনি কথা বলতে পারবেন না এখন। এখনও ১৩ থেকে ১৪ দিন কথা না বলেই থাকতে হবে তাঁকে। প্রয়োজন হলে হাতে লিখে নিজের কথা বোঝাতে হবে সকলকে। হাসপাতাল থেকে ছুটি পেেত পেতে আরও চার থেকে পাঁচ দিন। কাজেই এখন বিধায়ককে হাতে লিখেই নিজের কাজ করতে হবে।












Click it and Unblock the Notifications