যুবসাথী ফর্ম ফিলআপে দ্বিধা? অনলাইন ও অফলাইনের মধ্যে সুবিধাজনক কোনটি? এক নজরে জানুন আবেদন করার সঠিক পথ
যুবসাথী প্রকল্পে ২০২৬ সালের আবেদন প্রক্রিয়ায় রাজ্য সরকার বড় বদল এনেছে। এখন আর শুধু ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না, বাড়িতে বসেই অনলাইনে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা যাবে। ফলে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন নম্বর এবং রিসিভ কপি পাওয়ার সুবিধায় অনেকেই অনলাইন পথ বেছে নিচ্ছেন। তবে এই প্রকল্পের জন্য অফলাইন ব্যবস্থাও চালু রয়েছে।

অনলাইন আবেদন কেন সুবিধাজনক?
- অনলাইন ফর্ম সাবমিট করলেই রেজিস্ট্রেশন নম্বর এবং রিসিভ কপি পাওয়া যায়।
- তথ্য সরাসরি গিয়ে পোর্টালে জমা হয়, কাগজ হারিয়ে যাওয়ার কোনও ভয় নেই।
- অনলাইন আবেদন করলে ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়ানোর কোনো ঝক্কি নেই।
আবেদন করার আগে কী কী জানা জরুরি?
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীকে বেকার হতে হবে।
- স্কলারশিপ বাদ দিয়ে অন্য কোনও সরকারি ভাতা নিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে।
- ভুল তথ্য দিলে আইনি পদক্ষেপ হতে পারে।
অনলাইন আবেদন কীভাবে করবেন?
- মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই, মাধ্যমিকের নথি অনুযায়ী নাম এবং আধার নম্বর দিতে হবে।
- জন্মতারিখ, লিঙ্গ, যদি প্রযোজ্য হয় তাহলে কাস্ট, পরিবার সংক্রান্ত তথ্য দিতে হবে।
- জেলা-ব্লক-গ্রাম, মাধ্যমিকের বোর্ড, সাল, রোল নম্বর, বর্তমান পেশা উল্লেখ করতে হবে।
- ছবি এবং সই, প্রয়োজনীয় নথির পিডিএফ দিতে হবে।
অফলাইন আবেদন করলে কী কী খেয়াল রাখতে হবে?
- ফর্মটি ইংরেজি ক্যাপিটাল লেটারে নীল অথবা কালো কালিতে পূরণ করতে হবে।
- নির্দিষ্ট জায়গায় নিজের রঙিন ছবি লাগিয়ে সই করতে হবে।
- দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
- জমা দেওয়ার পর সই-সিলসহ একনোলেজমেন্ট স্লিপ (Acknowledgement Slip) সংগ্রহ করে রাখা প্রয়োজন।
দরকারি নথিপত্র গুলি কী কী?
- বয়সের প্রমান হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড
- মাধ্যমিক মার্কশিট অথবা সার্টিফিকেট
- আধার এবং ভোটার কার্ড
- ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা অথবা ক্যানসেল চেক
- যদি প্রযোজ্য হয় তাহলে কাস্ট সার্টিফিকেট
সব মিলিয়ে, অনলাইন পদ্ধতি দ্রুত এবং স্বচ্ছ হলেও অফলাইন ব্যবস্থাও খোলা রয়েছে। তবে যে পথই নিন, সঠিক তথ্য এবং ঠিকঠাক নথি জমা দেওয়াই আবেদন সফল হওয়ার মূল চাবিকাঠি।












Click it and Unblock the Notifications