শিক্ষক নিয়োগ নিয়ে আরও একধাপ এগোল রাজ্য! সোমবার থেকে শুরু হচ্ছে অনলাইন কাউন্সেলিং

পুজোর আগে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় সেই নিয়োগ। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। যত দ্রুত সম্ভ

পুজোর আগে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় সেই নিয়োগ। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া করার কাজ চলছে।

এই অবস্থায় বড়সড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ছিলেন তিনি। সেখানেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়সড় ঘোষণার কথা বলেন।

নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে

নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে

নিয়োগ ইতিমধ্যে শুরু হয়েছে। এবার কাউন্সিলিংয়ের প্রক্রিয়া শুরু করার ঘোষণা করলেন ব্রাত্য বসু। সোমবার থেকে শুরু হচ্ছে সেই কাউন্সিলিং প্রক্রিয়া। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন তিনি। তবে বিস্তারিত তথ্য সবকিছু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তোলা হবে। সেখান থেকে চাকরী প্রার্থীরা সমস্ত তথ্য জেনে নিতে পারবেন বলে ঘোষনা করছেন ব্রাত্য বসু। বিশেষ করে কোথায়, কখন কাউন্সিলিং হবে সে বিষয়ে বিস্তারিত জানানো থাকবে ওই ওয়েবসাইটে।

অনলাইনের মাধ্যমে হবে ইন্টারভিউ

অনলাইনের মাধ্যমে হবে ইন্টারভিউ

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইনের মাধ্যমে করা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। আদালতের নির্দেশ মেনে স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর মতে, ইন্টারভিউয়ের তালিকাতে যাদের নাম প্রকাশ হয়েছে তাঁদের সবাইকে তলব করা হচ্ছে। অলাইনের মাধ্যমেই ইন্টারভিউ দেওয়া সম্ভব। প্রয়োজনে বাড়িতে বসেও অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ দেওয়া যাবে বলে জানিয়েছেন ব্রাত্য বসু।

১৪,৫০০ শিক্ষক নিয়োগ

১৪,৫০০ শিক্ষক নিয়োগ

উচ্চ প্রাথমিকে প্রায় ১৪ হাজার ৫০০ পদে এই নিয়োগ করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, ৩১ শে জুলাইয়েরর মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে। সেই মতো কাজ চলছে। অন্যদিকে নয়া তালিকাতে যাদের নাম প্রকাশ করা হয়নি নতুন করে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। একাধিক অভিযোগ এনে মামলা ডিভিশন বেঞ্চে। একই সঙ্গে সিঙ্গল বেঞ্চের রায়কেও চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে। তবে সমস্যা সমধানে একটি কমিটি খোলা হয়েছে বলে জানিয়েছেন ব্রাত্য বসু। অভিযোগের ভিত্তিতে এই কমিটি অভিযোগকারিনিদের কথা শুনবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+