Onion Price Hike: ফের পেঁয়াজের দামে সেঞ্চুরি হাঁকাল কলকাতা, আপনার এলাকায় কত টাকায় বিক্রি জেনে নিন

বাঙালি মাত্রই একটু রসে পদে খেতে ভালবাসে। সে মিষ্টিই হোক বা মাছ-মাংস। বাঙালির এই ভোজন বিলাসে আবার কাঁটা হয়ে দাঁড়িয়েছে পেঁয়াজ। দুদিেনর মধ্যে কলকাতা শহরে পেঁয়াজের দাম ১০০ টাকায় পৌঁছে িগয়েছে। কলকাতা এবং কলকাতা সংলগ্ন একাধিক জায়গায় ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

দুর্গাপুজো-লক্ষ্মীপুজো পার করে সবে কালীপুজোর দিকে এগোচ্ছে বাঙালি। তারপরে আবার ভাইফোঁটা রয়েছে। ঘরে ঘরে বড় অনুষ্ঠান। সেদিন একটু মাছ-মাংস সহযোগে রান্না সব বাড়িতেই হয়ে থাকে। তার আগে এমন দামে ঝাঁঝ বাড়িয়েছে পেঁয়াজ যে বাঙালির নাকের জলে চোখের জলে দশা।

 Onion Price Hike

মাছ-মাংস মানে পেঁয়াজ আবশ্যিক। চিকেন কষা, পাঁঠার মাংসের ঝোল হবে ভাইফোঁটার খাবারে ঘরে ঘরে এমন পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। তার মাঝে হঠাৎ করে পেঁয়াজের দামের ঝাঁঝ সব প্ল্যানিং মনে হচ্ছে ভেস্তে দেবে। গত পরশু থেকে ধাপে ধাপে পেঁয়াজের দাম চড়তে শুরু করেছিল। শনিবার লক্ষ্মীপুজো কাটিয়ে মোটা মুটি সোমবার থেকে স্বাভাবিক ভাবে বাজার বসতে শুরু করে।

মাছ মাংস, সবজিতে ভরা বাজারে বাজার করতে গিয়ে অনেকেই চমকে উঠেছিলেন। সব সবজির দাম বেড়েছে। তবে পেঁয়াজের দাম যেন একটু বেশিই বেড়েছিল। ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল পেঁয়াজ। হঠাৎ কেন পেঁয়াজের দাম বাড়ল তা নিয়ে প্রশ্ন অনেকেই তুলেছিলেন। আড়তদাররা কিন্তু দাবি করেছিলেন বাজারে পেঁয়াজের যোগান রয়েছে কোনও কালোবাজারি নেই। তারপরে টাস্কফোর্সের প্রতিনিধিরাও বাজার পরিদর্শনে নামেন।

মাঝে দুটো দিন ৮০ থেকে ৬০ টাকায় নেমেছিল পেঁয়াজের দাম। তারপরে আবার বৃহস্পতিবার অর্থাৎ ২ নভেম্বর থেকে একেবারে ১০০ টাকা হয়ে গিয়েছে। কেন পেঁয়াজের দাম হঠাৎ করে বাড়ল তার সদুত্তর কোনও ব্যবসায়ী দিতে পারছেন না। এদিকে মোদী সরকার কিন্তু পেঁয়াজের রপ্তানি মূল্য বেঁধে দিয়েছেন। আজ দিন ভর কলকাতার একাধিক বাজারে ঘুরেছে টাস্কফোর্সের প্রতিনিধিরা। কিন্তু পেঁয়াজের দামে রাশ টাতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+