বীরভূমে সুফল বাংলা আউটলেট থেকে পেঁয়াজ লুট

বীরভূমে সুফল বাংলা আউটলেট থেকে পেঁয়াজ লুট

সোমবার বীরভূমে রাজ্য সরকারের আউটলেট থেকে থেকে প্রায় ২০ কেজি পেঁয়াজ লুট করার অভিযোগ শোনা যায়। বীরভূম জেলার অন্যতম ব্যস্ততম শহর বোলপুর বাস স্ট্যান্ড এলাকায় একটি সুফল বাংলা স্টোরে এই ঘটনাটি ঘটেছে বলে শোনা যাচ্ছে।

বীরভূমে সুফল বাংলা আউটলেট থেকে পেঁয়াজ লুট


ওই দোকাটিতে সরকারি ভর্তুকি-যুক্ত পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল বল জানা যাচ্ছে। দোকানদারের অভিযোগ, সকালে পেঁয়াজের বিক্রি শুরু হওয়ার সাথে সাথে বিপুল সংখ্যক লোক দোকানের সামনে জড়ো হয়। সেই সময়ই এই লুটপাটের ঘটনা ঘটে। সম্প্রতি পেঁয়াজের অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে ন্যায্য দামের দোকান ও সুফল বাংলা স্টোরের ৫৯টাকা কেজি প্রতি দরে পেঁয়াজ বিক্রি শুরু করে রাজ্য সরকার।

প্রতি পরিবারকে রেশন কার্ড পিছু সর্বোচ্চ ১ কেজি পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফে। বর্তমানে খুচরো বাজারে পেঁয়াজের দাম ১৬৪ টাকাও ছুঁয়েছে একাধিক জায়গায়। যদিও স্থানীয়দের অভিযোগ কোনও পেঁয়াজ চুরির ঘটনা ঘটেনি, কালোবাজারির উদ্দেশ্যেই দোকানদারেরা অতিরিক্ত পেঁয়াজ সংগ্রহ করে রাখছে। যদিও এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+