সাতসকালে ভাটপাড়ায় শুটআউট! আশঙ্কাজনক অবস্থায় যুবক ভর্তি হাসপাতালে

সাতসকালে ভাটপাড়ায় শুটআউট। এক যুবকের পিঠে গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সাতসকালে ভাটপাড়ায় শুটআউট। এক যুবকের পিঠে গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পিছনে রাজনীতি না ব্যক্তিগত আক্রোশ তা নিয়ে অন্ধকারে পুলিশ।

সাতসকালে ভাটপাড়ায় শুটআউট! আশঙ্কাজনক অবস্থায় যুবক ভর্তি হাসপাতালে

সকাল সাড়ে আটটা। ভাটপাড়া তদন্ত কেন্দ্রের খুব কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন সুরজ মণ্ডল। সেই সময় বাইকে করে আসে একাধিক দুষ্কৃতী। সুরজকে লক্ষ্য করে গুলি করা হয়। পিঠে গুলি লাগায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রাই প্রথমে ওই যুবককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ও পরে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া
হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

কল্যাণী ঘোষপাড়া রোডে, ভাটপাড়া তদন্তকেন্দ্রের খুব কাছে এই হামলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পুলিশ এই হামলা নিয়ে অন্ধকারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+