দিনেদুপুরে শ্যুটআউট! খড়গপুরে আইআইটির কাছে মৃত্যু যুবকের
মঙ্গলবার দুপুরে খড়গপুর আইআইটির কাছে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের।
মঙ্গলবার দুপুরে খড়গপুর আইআইটির কাছে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুদীপ্ত কর। বছর কুড়ির সুদীপ্তর বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সাবরায়। কে , কেন তাঁকে গুলি করল তার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।

এই হামলা ও মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনও যোগ রয়েছে কিনা বা অন্য কোনও কারণে তাঁর ওপর গুলি চালানো হযস, তা খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications