হুগলিতে গ্যাং ওয়ার, দুই সমাজবিরোধী দলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত ১

ফের হুগলিতে গ্যাং ওয়ার। দুই সমাজবিরোধী দলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সাতসকালে এই গ্যাং ওয়ারের ঘটনা ঘটে হুগলির শ্রীরামপুরে ছাই রোডে।

হুগলি, ৪ এপ্রিল : ফের হুগলিতে গ্যাং ওয়ার। দুই সমাজবিরোধী দলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সাতসকালে এই গ্যাং ওয়ারের ঘটনা ঘটে হুগলির শ্রীরামপুরে ছাই রোডে।

এলাকার একটি পুকুর দখলকে কেন্দ্র করে দুই সমাজবিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সেইসময় বাইকে করে তিন দুষ্কৃতী এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে চম্পট দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ সালাউদ্দিন নামে এক ব্যক্তির। পর পর তিন রাউন্ড গুলি চালানো হয় বলের অভিযোগ।

হুগলিতে গ্যাং ওয়ার, গুলিবিদ্ধ হয়ে মৃত ১

বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতী দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে একের পর এক এলাকা। গ্যাং ওয়ার চলছে। নিত্য গুলির আওয়াজ। এলাকারর আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। এই অবস্থার মধ্যে ফের গ্যাং ওয়ারে থমথমে হুগলি। এলাকার একটি পুকুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিন সকালে। দুই দল সমজবিরোধী গোষ্ঠীর মধ্যে চাপানউতোর চলছিলই। এদিন সকালে একেবারে সম্মুখ সমরে তারা।

আচমকাই বাইকে করে হানা দেয় তিন দুষ্কৃতী। শেখ সালাউদ্দিনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর তিনটি গুলি করে দুষ্কৃতীরা। মাটিতে লুটিয়ে পড়েন সালাউদ্দিন। মাত্র মিনিট খানেকের অপারেশন শেষ করেই বাইক নিয়ে বেপাত্তা হয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় বিরাজ করছে আতঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+