চুঁচুড়ায় সাত সকালেই শ্যুটআউট, গ্যাংওয়ারে নিহত ১, গুলিবিদ্ধ ১
সাত সকালেই শ্যুটআউট। হুগলির চুঁচুড়ায় দুই দুষ্কৃতী দলের মধ্যে গুলি ও বোমার লড়াই। বোমার আঘাতে মৃত্যু হল একজনের। গুলিবিদ্ধ হয়েছেন একজন।
হুগলি, ৯ মার্চ : সাত সকালেই শ্যুটআউট। হুগলির চুঁচুড়ায় দুই দুষ্কৃতী দলের মধ্যে গুলি ও বোমার লড়াই। বোমার আঘাতে মৃত্যু হল একজনের। গুলিবিদ্ধ হয়েছেন একজন। তাকে হুগলির ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম তারক বিশ্বাস। সে এলাকার কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
এদিন সকালে বাইকে করে জনা পাঁচেক দুষ্কৃতী হানা দেয় চুঁচুড়ার রবীন্দ্র নগরে। সেখানে বাড়ির অদূরেই চায়ের দোকানে বসেছিলেন তারক ও তার দলবল। তাদের লক্ষ্য করে গুলি ও বোমা ছুড়তে থাকে। এরপরই শুরু হয়ে যায় গ্যাংওয়ার। দুই দলের মধ্যে বোমা ও গুলির লড়াই শুরু হয়। এই ঘটনায় বোমা লাগে তারকের গায়ে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে।

এরপরই তারকের দলরেই এক যুবক গুলিবিদ্ধ হয়। মিনিট ২০-র লড়াই শেষ রণে ভঙ্গ দিয়ে পালায় বাইকবাহিনী দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। নামানে হয় বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।












Click it and Unblock the Notifications