সন্দেশখালিতে পুলিশের ওপর দুষ্কৃতী আক্রমণে মৃত্যু এক ভিলেজ পুলিশের
সন্দেশখালি গুলি কাণ্ডে দুষ্কৃতীদের গুলিতে আহত ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতির কলকাতায় একটি বেসরকারি নার্সিং হোমে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

সন্দেশখালির থানার খুলনা গ্রামে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ এসআই অরিন্দম হালদারের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশকর্মীকে নিয়ে দুষ্কৃতী ধরতে গেলে হঠাৎ বেশ কয়েক রাউন্ড গুলি চলে দূর থেকে। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম হন মোট চারজন।
সাব ইন্সপেক্টর, ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার আহত হন। বাকি এক গ্রামবাসী আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুই কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে। কেদার সর্দার ও বিধান সর্দার এই দুই দুষ্কৃতী পুলিশের ওপর আচমকাই বেশ কয়েকজন গুলি চালায় বলে অভিযোগ।
এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে জেলার বিভিন্ন থানায়। ঘটনাস্থলে বসিরহাট পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী রয়েছে। কী কারণে আচমকাই হামলা নাকি পরিকল্পিত হামলা সেটা পুলিশ খতিয়ে দেখছে।












Click it and Unblock the Notifications