এক মাসে দ্বিতীয়বার রহস্যের আগুন! বেনাপোলে পুড়ে গেল ভারতীয় পণ্য বোঝাই ট্রাক
দু সপ্তাহের ব্যবধানে বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্য বোঝাই ট্রাকে রহস্যজনক আগুন। সোমবার রাতে এই আগুল লাগলে ঘণ্টা খানেকের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন দমকলকর্মীরা।
দু সপ্তাহের ব্যবধানে বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্য বোঝাই ট্রাকে রহস্যজনক আগুন। সোমবার রাতে এই আগুল লাগলে ঘণ্টা খানেকের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন দমকলকর্মীরা।

আগুন লাগানোর ঘটনায় দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ একাংশের। যদিও অপর অংশ বলছেন গাড়িতে রান্না করা হচ্ছিল। সেখান থেকে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে।
বেনপোল স্থলবন্দরের বাইপাস সড়ক। সেখানেই দাঁড়িয়ে ছিল পণ্য বোঝাই ভারতীয় ট্রাকটি। স্থানীয়দের একাংশ জানিয়েছে, ডব্লু বি ৮৪৭৭ নম্বের গাড়িটি নিয়ে চালক রাতেই বেনাপোল স্থলবন্দরের টার্মিনালে প্রবেশ করেন। এসময় হঠাৎই তা থেকে আগুন দেখা দেয়।
প্রথমে স্থানীয়রা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল যায়। ট্রাকে থাকা সব পণ্য পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
ট্রাকমালিকদের একাংশের অভিযোগ, লুটপাট চালানোর পর প্রমাণ লোপাটে আগুন লাগানোর ঘটনা ঘটছে।
বেনাপোল স্থল বন্দরের ফায়ার সার্ভিস কর্তা তৌহিদুর রহমান জানিয়েছন, আগুন সম্পূর্ণ নিভে গিয়েছে। ট্রাকটিকে নিরাপদ জায়গায় সরিয়েও দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications