নিষেধ সত্ত্বেও দিঘায় সমুদ্রে নেমেছিলেন দম্পতি, স্ত্রীর সামনে স্বামীকে ভাসিয়ে নিয়ে গেল ঢেউ
দিঘায় সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেলেন এক পর্যটক।
দিঘায় সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেলেন এক পর্যটক। রবিবার দুপুরে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার সময় অবশ্য নুলিয়ারা দুটি জায়গায় এক মহিলা ও এক কিশোরকে উদ্ধার করেছে। তবে এই পর্যটক স্ত্রীর চোখের সামনে ঢেউয়ে ভেসে গিয়েছেন।

রবিবার দিঘায় একদিকে ভরা কোটাল। সঙ্গে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। যার জেরে জোয়ারের সময় মারাত্মক হয়ে উঠছে দিঘার সমুদ্র। স্নান করতে নামার আগে আবহাওয়ার দিকে নজর দেওয়ার জন্য পর্যটকদের উদ্দেশ্য সাউন্ড সিস্টেমে বলা হচ্ছে।
কিন্তু সমুদ্রে নামার কোনও নিষেধাজ্ঞা না থাকায় কনক্রিটের চাতাল ও পাথরের বোল্ডার পেরিয়ে সমুদ্রে স্নান করতে নেমে বিপদ ডেকে আনছেন পর্যটকরা। পুলিশ অবশ্য জানিয়েছে যে তারা সতর্ক আছে ও এই সময় সমুদ্রে নামতে যাওয়া পর্যটকদের সাবধান করে দিচ্ছেন।
তার পরও এই সময়ে সমুদ্রে স্নান করতে নেমে পড়েছে অনেকেই। এদিন স্ত্রী অনুসুয়া বেগমকে নিয়ে সমুদ্রে নামেন বর্ধমানের মেমারির সেখ মানিক। তারা ঢেউ সামলাতে না পেরে তলিয়ে যাচ্ছিলেন। সেই সময় নুলিয়ারা উদ্ধার করে অনুসুয়াকে। মানিক অবশ্য ভেসে গিয়েছেন। তার খোঁজে স্পিড বোট নামিয়ে তল্লাশি চালায় পুলিশ।
অন্যদিকে নিউ দিঘায় ক্ষনিকা ঘাটে একই ভাবে তলিয়ে যাচ্ছিল উলুবেড়িয়ার বছর ১৭-র সৌরভ মন্ডল। তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে দিঘা হাসপাতালে।












Click it and Unblock the Notifications