বাসন্তীতে খুন যুব তৃণমূল নেতা, গ্রেফতার ৩

ফের তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। এবার বাসন্তীতে। শুক্রবার সন্ধের বাড়ি ফেরার সময় যুব তৃণমূল নেতা রহিম শেখকে বোমা, গুলি মেরে খুন করা হয়।

ফের তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। এবার বাসন্তীতে। শুক্রবার সন্ধের বাড়ি ফেরার সময় যুব তৃণমূল নেতা রহিম শেখকে বোমা, গুলি মেরে খুন করা হয়। মৃতের দাদার অভিযোগ সেখানে যুব তৃণমূলের সঙ্গে মাদার তৃণমূলের বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই এই হামলা। যদিও এবিষয়ে জেলা তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 যুব তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ মাদার তৃণমূল নেতার দলবলের বিরুদ্ধে, বাসন্তীতে হত ১

বোমা-গুলিতে ফের উত্তপ্ত বাসন্তীর আমছড়া। সাত আট মাস আগে একবার এলাকার যুব তৃণমূলের সঙ্গে মাদার তৃণমূলের গণ্ডগোল লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূলত এলাকা কাদের দখলে থাকবে এনিয়ে গণ্ডগোল। শুক্রবার সন্ধের পরিবারের দুই সদস্যের সঙ্গে বাড়িতে ফিরছিলেন এলাকার যুব তৃণমূল নেতা রহিম শেখ। অভিযোগ, বাড়ির কাছেই তাঁর ওপর হামলা চালায় এলাকায় মাদার তৃণমূলের প্রভাবশালী নেতা বলে পরিচিত স্থানীয় পঞ্চায়েত সদস্য বাবলু গায়েনের দলবল। রহিম শেখকে লক্ষ্য করে বোমা গুলি ছোড়া হয়। বোমা গুলির আঘাতে গুরুতর জখম রহিম শেখ ও তাঁর পরিবারের দুই সদস্যকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে, রহিম শেখকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দুজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

মৃতের দাদার দাবি, মাদার তৃণমূল নেতা বাবলু গায়েনের বাড়ির পাশেই পাওয়া যায় যুব তৃণমূল নেতা রহিম শেখে দেহ। এলাকার বাসিন্দারাই পুলিশে খবর দেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+