বেকারত্ব বাড়ল বাংলায়! চাকরি হারালেন ১০০০ জন, কারণ কী? হাহাকার পরিবারের লোকজনের
নতুন বছরের শুরুতেই ভয়াবহ দুশ্চিন্তায় পড়েছেন কামারহাটির প্রবর্তক জুট মিলের শ্রমিকরা। নতুন বছরের শুরুর মাত্র পাঁচ দিনের মধ্যেই কাজ হারালেন প্রায় এক হাজার শ্রমিক। হঠাৎ করে মিল বন্ধের খবর পেয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আজ সকাল থেকে মিল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা।

সকালে কাজে এসে শ্রমিকরা দেখেন যে, মিলের মূল ফটকে তালা ঝুলছে । গেটের সামনে টাঙানো একটি নোটিসে লেখা রয়েছে যে, অনির্দিষ্টকালের জন্য প্রবর্তক জুট মিল বন্ধ রাখা হচ্ছে। নোটিস চোখে পড়ার পরেই মাথায় হাত শ্রমিকদের। নতুন বছর, সংসারের নতুন খরচ, ছেলেমেয়েদের স্কুল-কলেজে ভর্তি, সমস্ত কিছু মিলিয়ে এমন সময়ে আচমকা কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাঁরা।
মিল কর্তৃপক্ষের দাবি যে, প্রয়োজনীয় কাঁচামালের অভাবের কারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। নোটিসে জানানো হয়েছে যে, কাঁচাপাটের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মিল চালানো আর সম্ভব হচ্ছে না। মালিকপক্ষের বক্তব্য যে, বর্তমান বাজারদরে কাঁচাপাট কিনে উৎপাদন চালালে ব্যাপক লোকসানের মুখে পড়তে হবে তাঁদের। আর এইরকম পরিস্থিতিতে আপাতত মিল বন্ধ রাখা ছাড়া আর কোনও উপায় নেই।
তবে, শ্রমিকদের অভিযোগ একেবারেই আলাদা। তাঁরা দাবি করছে যে, মালিকপক্ষ পরিকল্পিত ভাবেই তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। এক শ্রমিক বলেন যে, "আমরা শুরু থেকেই সব ক্ষেত্রে সহযোগিতা করেছি। বারবার অনুরোধ করেছি যেন মিল পুরোপুরি বন্ধ করা না হয়। প্রথমে বলা হয়েছিল, সপ্তাহে পাঁচ দিন মিল চলবে। পরে সেটা কমে চার দিনে নামানো হল। আর এখন একেবারে তালা ঝুলিয়ে দেওয়া হল।"
শ্রমিকদের আরও অভিযোগ যে, আগেভাগে কোনও স্পষ্ট আলোচনা অথবা বিকল্প ব্যবস্থা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এক ধাক্কায় হাজারের বেশি পরিবার বিপদের মুখে পড়েছে। অনেকেরই সংসারের একমাত্র রোজগারের উৎস এই মিল।
এই পরিস্থিতিতে শ্রমিক নেতারা জানিয়েছেন যে, তাঁরা রাজ্যের জুট শ্রমিকদের পাশে দাঁড়ানোর আর্জি জানানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দমদমের সাংসদ সৌগত রায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিতে পারেন। তাঁদের দাবি, সরকার হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেবে।
সব মিলিয়ে, নতুন বছরের শুরুতেই প্রবর্তক জুট মিল বন্ধ হওয়ায় রাজ্যের জুট শিল্প এবং শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications