SSC teacher recruitment case: নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! সিআইডির জালে প্রাক্তন এসএসসি কর্তার স্ত্রী
SSC teacher recruitment case: নিয়োগ দুর্নীতির তদন্তে বড় সাফল্য বাংলার তদন্তকারী সংস্থা অর্থাৎ সিআইডির। প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগ। আর সেই অভিযোগে এক শিক্ষিকাকে গ্রেফতার করল সিআইডি। ধৃত ওই শিক্ষিকার নাম জেসমিন খাতুন বলে জানা গিয়েছে।
ধৃত জেসমিন স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল জোনের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনের স্ত্রী বলে জানা গিয়েছে। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় (SSC teacher recruitment case) মামলা রুজু করেছে সিআইডি।

নিয়োগ দুর্নীতিতে বড়সড় কেলেঙ্কারি (SSC teacher recruitment case) সামনে এসেছে। তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে খবরে প্রকাশ, ২০১৫ সালের স্কুল সার্ভিস কমিশনের 'বাতিল প্যানেলে' এই চাকরির ঘটনায় আদালতের নির্দেশের ভিত্তিতে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্তে নামে সিআইডি। আর তাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বিশেষ করে তদন্ত করতে গিয়ে জেসমিন খাতুনের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পান আধিকারিকরা। আর এরপরেই জেসমিন খাতুনকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, শেখ সিরাজুদ্দিন স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল জোনের চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে নিজের স্ত্রী জেসমিন খাতুনকে চাকরী পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ২০১৯ সালের নভেম্বর মাসে জেসমিন খাতুন ইন্দপুরের ভতড়া শ্রীদুর্গা বিদ্যায়তন হাইস্কুলে সংস্কৃত বিভাগের শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন। কার্যত নিয়ম নীতিতে বুড়ো আঙুল দেখিয়েই এই চাকরি (SSC teacher recruitment case) পান বলেও অভিযোগ অঠে। আর সেই সমস্ত অভিযোগ সামনে আসার পরেই প্রাক্তন এসএসসি কর্তার স্ত্রীকে গ্রেফতার করল সিআইডি।
আজ বুধবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। দীর্ঘ শুনানি শেষে ধৃত জেসমিন খাতুনকে আগামী ৪ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতিতে (SSC teacher recruitment case) ইতিমধ্যে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক প্রভাবশালী নেতাকে। শুধু তাই নয়, মোটা অঙ্কের টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে।












Click it and Unblock the Notifications