'যুদ্ধক্ষেত্র' চোপরা! গুলিতে আহত এক এসআই, অপর একজনকে ধারাল অস্ত্রের কোপ
দুষ্কৃতী ধরতে গিয়ে আশঙ্কাজনক দুই পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ায় চোপরায়। এক ইনস্পেক্টরের গায়ে গুলি লেগেছে। অপর একজনকে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে।
দুষ্কৃতী ধরতে গিয়ে আশঙ্কাজনক দুই পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ায় চোপরায়। এক ইনস্পেক্টরের গায়ে গুলি লেগেছে। অপর একজনকে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এক পুলিশকর্মীকে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে যে দুষ্কৃতী গ্রেফতার করতে গিয়ে এই হামলা, তাকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ।

সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার রাতে এলাকার কুখ্যাত দুষ্কৃতী মহঃ সওদাগরকে গ্রেফতার করতে চোপরার ডাঙাপাড়ায় গিয়েছিল পুলিশ। পুলিশকে এলাকায় ঢুকতে দেখেই সতর্ক হয়ে যায় দুষ্কৃতীরা। সওদাগরের বাড়ি ঘিরে ফেলার পরেই বোমা-গুলি নিয়ে হামলা হয় পুলিশের ওপর। দুষ্কৃতীদের গুলি এসআই পিন্টু বর্মনের পেট ছুঁয়ে বেরিয়ে যায়। অপর এসআই প্রবীণ গুরুম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় ফেরার থাকা এলাকার কুখ্যাত দুষ্কৃতী সওদাগরকে গ্রেফতারে সমর্থ হয় পুলিশ। ওই দুষ্কৃতী বাড়ি ফিরেছে, নির্দিষ্ট সূত্রে খবর আসতেই অভিযান শুরু করেছিল জেলা পুলিশ। মহঃ সওদাগর ছাড়াও তার বেশ কয়েকজন সাগরেদকেও গ্রেফতার করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications