দুর্ঘটনাগ্রস্ত অনুব্রত মণ্ডলের পাইলট কার! মৃত এক এসআই

অনুব্রত মণ্ডলের পাইলট কার দুর্ঘটনা গ্রস্ত। বর্ধমানের আউসগ্রামের কাছে ট্রাকের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনা। মৃত এক এসআই। গাড়িতে থাকা বেশ কয়েকজন পুলিশকমীকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যালে।

কলকাতার টাটা মেডিক্যালে ভর্তি অনুব্রত মণ্ডলের স্ত্রী। প্রায় প্রতিদিনই কলকাতায় যাতাযাত করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। সেরকমই করেছিলেন সোমবার সন্ধেয়।

সূত্রের খবর, বীরভূম থেকে বর্ধমান পর্যন্ত অনুব্রত মণ্ডলের গাড়ির সঙ্গে থাকে পাইলট কার। এরপর পাইলট কার বোলপুরে ফেরত যায়। রাতে ফিরছিল পাইলট কার। বর্ধমানের আউসগ্রামের কাছে গাড়িটি দুর্ঘটনা গ্রস্ত হয়।

গাড়িতে থাকা সব পুলিশকর্মীই গুরুতর আহত হন। তাঁদেরকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে ধনপতি সাহা নামে এসআইকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি তিন থেকে চার পুলিশকর্মী ভর্তি বর্ধমান মেডিক্যালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+