ভাঙড়ে ডাকাতিতে বাধা, মৃত এক নিরাপত্তারক্ষী
দক্ষিণ ২৪ পরগণার ভাঙর থানার ঢিল ছোড়া দূরত্বে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনায় মৃত এক নিরাপত্তা রক্ষী।
দক্ষিণ ২৪ পরগণার ভাঙর থানার ঢিল ছোড়া দূরত্বে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনায় মৃত এক নিরাপত্তা রক্ষী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাত থেকে পরদিন ভোর রাতের মধ্যে ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে ভাঙড় সোনাপট্টিতে ডাকাতির ঘটনা ঘটে। এই সময়ের মধ্যে সোনাপট্টিতে হাজির হয় একদল সশস্ত্র ডাকাত। তারাই বেশ কয়েকটি দোকানে লুঠপাট চালায়।

বাধা দিতে গেলে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই এক রক্ষী মারা যায়। মৃত নিরাপত্তা রক্ষী সহিদুল মোল্লা, বাগান আইট গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেশ কয়েক জন পুলিশকর্মী। জানা গিয়েছে ঘটনায় কয়েকজন পুলিশকর্মীও আহত হয়। ধস্তাধস্তির সময় পুলিশকেও মারধর করা হয় বলে খবর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে ভাঙর থানার পুলিশ।












Click it and Unblock the Notifications