বালুরঘাটে ময়ামারি এলাকায় খুন, তদন্তে পুলিশ, কারণ ঘিরে ধোঁয়াশা

বালুরঘাট ময়ামারি এলাকা থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম বিপুল মণ্ডল (৪৫)। পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। বাড়ি থেকে বুধবার বিকেল বেরিয়েছিলেন বিপুল।

বালুরঘাট ময়ামারি এলাকা থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম বিপুল মণ্ডল (৪৫)। পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। বাড়ি থেকে বুধবার বিকেল বেরিয়েছিলেন বিপুল। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। খোঁজ নেওয়ার পর সকলে জানতে পারে, বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে চকচন্দন এলাকায় বিপুলের মৃতদেহ পরে রয়েছে।

বালুরঘাটে ময়ামারি এলাকায় খুন, তদন্তে পুলিশ, কারণ ঘিরে ধোঁয়াশা

তারপর সেখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, বিপুলকে খুন করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো সে সকালে রাজমিস্ত্রির কাজে বেরিয়েছিল। তাঁর স্ত্রী রঞ্জিতা মণ্ডল রোজ সকালে চা করে দিতেন। এদিনও সেই চা খেয়ে কাজে বের হন তিনি। প্রতিদিনের মতো আজও দুপুরে খেতে আসবেন বলে সকলে অপেক্ষা করছিল। তবে তিনি বাড়িতে আসেনি। স্ত্রী তার পথ চেয়ে বসেছিলেন। দুপুর গড়িয়ে গেলেও স্বামী বাড়িতে না আসায় চিন্তায় পড়েন স্ত্রী।

প্রথমে তিনি ভেবেছিলেন, কাজের চাপে জন্য হয়তো আসতে পারেনি বিপুল। বিকেল গড়িয়ে গেলে সন্ধ্যায় খবর পান তার স্বামীর দেহ উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন স্বামীর ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে।

খবর দেওয়া হয় পুলিশকে। এরপর ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে বিপুলকে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে দোষীদের শাস্তি দিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+