ম্যানহোলের নামে মরণফাঁদ, দমদমে মর্মান্তিক দুর্ঘটনায় প্রশ্নের মুখে পুর পুরিষেবা

ম্যানহোলের নামে মরণফাঁদ, দমদমে মর্মান্তিক দুর্ঘটনায় প্রশ্নের মুখে পুর পুরিষেবা

পুরসভা ভোটের আগে বড় দুর্ঘটনা দমদমে। ম্যানহোলে পড়ে মৃত্যু হল অটোচালকের। রঞ্জন সাহা নামে ওই অটো চালক দমদমের বেদিয়া পাড়ার বাসিন্দা। শুক্রবার রাতে মযানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই মারা যান তিনি। এদিকে দমদমের এই ঘটনায় পুরসভা ভোটের আগে অস্বস্তিতে ফেলবে মমতা সরকারকে তাতে কোনও সন্দেহ নেই।

প্রশ্নের মুখে পুর পুরিষেবা

গতকাল রাতে দমদম সেভেন ট্যাঙ্কসের কাছে ঘটে দুর্ঘটনাটি। ম্যানহোলের কেন ঢাকনা বন্ধ ছিল না এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুরসভার দাবি সেটা পূর্ত দফতর করেছে। পুরসভার কাজ নয়। শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় ম্যানহোলের খোলা মুখ দেখতে পাননি তিনি। তারপরেই সেখানে আচমকা পড়ে যান বলে জানিয়েছে স্থানীয়রা। সেখানে আলো না থাকায় আরও দেখা যায়নি বলেই অভিযোগ স্থানীয়দের। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ মৃত্যু হয়েছে তাঁর।

পুরসভার দাবি ম্যানহোলের ঢাকনা চুরি করে নেওয়া হয়। ও সেখানকার বস্তির বাসিন্দারাই ম্যানহোলের ঢাকনা খুলে শৌচকর্ম করেন। এদিকে স্থানীয়দের দাবি, তাঁরাই খোলা ম্যানহোল পাটাতন দিয়ে ঢেকে দেন। বস্তিতে একাধিক শৌচাগার রয়েছে। কাজেই তার জন্য ম্যানহোল ব্যবহারের প্রয়োজন হয় না তাঁদের। ম্যানহোলের ঢাকনা সেখানে ছিলই না বলেই জানিয়েছেন পরিবারের লোকেরা।

এই ঘটনা নিয়ে মুখ খুলেছে বিজেপিও। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য রাজ্য সরকারকে নিশানা করে বলেছেন, রাজ্য জুড়ে এটাই হচ্ছে। পুর নির্বাচন বন্ধ। কো অর্ডিনেটর, কাউন্সিলররা ব্যস্ত অবৈধ নির্মাণ নিয়ে। বিভিন্ন নতুন প্রোমোটিংয়ে তাঁরা ব্যস্ত। মানুষের ন্যূনতম চাহিদা, স্বাস্থ্য, জল, নিকাশী ব্যবস্থা করতে পারছেন না। এর আগে দমদমে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। এই পরিস্থিতিত নতুন নয় বলে শাসক দলকে নিশানা করেছেন তিনি।

এদিকে ১৯ ডিসেম্বর হাওড়া পুরসভায় ভোট। ফেব্রুয়ারি গোটা রাজ্যে পুরভোট শেষ করতে চাইছে রাজ্য সরকার। করোনা পরিস্থিতি আর বিধানসভা নির্বাচনের কারণে প্রায় ১ বছরের বেশি সময় ধরে রাজ্যে পুরভোট হয়নি। পুর প্রশাসক নিয়োগ করে কাজ হচ্ছে। তারপরেই শহরের বুকে এই ঘটনা যে চাপে ফেলেছে শাসক দলকে তাতে কোনও সন্দেহ নেই। কয়েক মাস আগে কলকাতা শহরে জমা জল নিয়ে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। একাধিক জায়গায় জমা জলে মৃত্যুর ঘটনা নিয়ে পুর পরিষেবা নিয়ে সরব হয়েছিলেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+