ডেঙ্গু আক্রান্ত হয়ে বারাসত হাসপাতালে মৃত্যু হাবরার বাসিন্দার
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বারাসত হাসপাতালে মৃত্যু হয়েছে শঙ্কর সরকার নামের ওই ব্যক্তির।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বারাসত হাসপাতালে মৃত্যু হয়েছে শঙ্কর সরকার নামের ওই ব্যক্তির। বছর ৫৫-র শঙ্কর পেশায় রাজমিস্ত্রি। তার ছেলে বিজয় সরকার ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানিয়েছে শঙ্করের রক্তে ডেঙ্গু জ্বরের জীবাণু এনএস১ পাওয়া গিয়েছে। তাঁর বাড়ি হাবরা এলাকার কুমড়া গ্রাম পঞ্চায়েতের খারো নিমতলায়।
গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। তাকে প্রথমে হাবরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে। সেখান মৃত্যু হয়েছে শঙ্করের। এই মৃত্যুর পর এলাকার পঞ্চায়েতের প্রধান রিনা বিশ্বাস জানান, তাঁরা এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে নজর দিচ্ছেন।












Click it and Unblock the Notifications