একই দিনে দু'টি অটো-দুর্ঘটনায়, মৃত ২, জখম ৫

কলকাতা , ২১ সেপ্টেম্বর : একই দিনে দু'টি পৃথক দুর্ঘটনায় অটোর বলি হলেন ২ জন। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাস-অটোর রেষারেষির জেরে বলি হলেন এক মহিলা অটোযাত্রী। বীরার কাছে যশোর রোডের উপর এই দুর্ঘটনা ঘটে। অপর দুর্ঘটনাটি ঘটে কলকাতার বিবেকানন্দ রোডে। অটোর ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। দুই দুর্ঘটনা আহত হন মোট পাঁচ জন অটো যাত্রী।

দত্তপুকুরে ডিএন-৪৪ রুটের বাসের সঙ্গে রেষারেষির জেরে ওভারটেক করতে গিয়ে নয়ানজুলিতে উল্টে যায় অটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলা যাত্রীর। জখম দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও অটোর রেষারেষির জেরে প্রতিদিনই দুর্ঘটনার খবর আসছে। নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলিয়েও অটোগুলিকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। রাজ্য সরকার, এমনকী অটো ইউনিয়নগুলিও লাগাম পরাতে পারছে না বেলাগাম অটোগুলিতে।

ফের বাস-অটো রেষারেষি, দত্তপুকুরে মৃত ১ মহিলা, জখম ২

মঙ্গলবারই সল্টলেকের সিটি সেন্টারে বাসের সঙ্গে রেষারেষিতে মৃত্যু হয় এক অটো চালকের। জখম হন চারযাত্রী। পাঁচদিন আগে গৌরীবাড়িতে কলেজ ছাত্রীর মৃত্যু হয় রেষারেষিতে। এমনকী উত্তর ২৪ পরগনার গোপালনগরে রেষারেষির জেরে দু'জনের মৃত্যু ঘটে। একটার পর একটা ঘটনা সত্ত্বেও হুঁশ ফিরছে না অটোচালকদের।

বেপরোয়া অটোর দাপাদাপি রুখতে মঙ্গলবার নিজের দফতরে মিটিং করেছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। শীঘ্রই টোল ফ্রি নম্বর চালু করার কথাও ঘোষণা করেন তিনি। সেইসঙ্গে অটো ইউনিয়নগুলিকে চরম হুঁশিয়ারিও দেন। অটো ইউনিয়নগুলিও বৈঠক করে অটোচালকদের বেড়ি পরোনার চেষ্টায় কিছু নিষেধাজ্ঞা চাপিয়ে দেন। তবু লাগামহীন অটো-দৌরাত্ম্য অব্যাহতই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+